রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ক্রিকেটারের সঙ্গে ফের সারার প্রেমের গুঞ্জন

গত বছরের আগস্টে প্রথম এক ক্রিকেটারের সঙ্গে একটি রেস্তোরাঁয় দেখা যায় বলিউড ডিভা সারা আলী খানকে। ‘ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন সারা’ এই শিরোনামে তখন অনেক ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা হয়। অনেকে আবার রেস্তোরাঁয় তাদের দেখা হওয়াকে স্রেফ কাকতালীয় ঘটনা বলে অবিহিত করেছিলেন। কিন্তু এর কিছুদিন পরেই একটি হোটেল লবিতেও একই ক্রিকেটারের সঙ্গে দেখা যায় সারাকে। তখন তাদের প্রেমের গুঞ্জন ডালপালা মেলতে থাকে। রেস্তোরাঁ, হোটেল লবির পর এবার সেই ক্রিকেটারের সঙ্গে একই ফ্লাইটে দেখা গেল সারা আলী খানকে। ওই ক্রিকেটার আর কেউ নন, ভারতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটার শুভমান গিল। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একই ফ্লাইটের পাশাপাশি সিটে বসে যাচ্ছেন শুভমান ও সারা। ব্যস, এরপর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। তবে ভিডিওটি কবের সেটা অবশ্য জানা যায়নি। কেউ কেউ বলছেন, ভিডিওটি গত ৮ সেপ্টেম্বরের। সেদিন ছিল শুভমানের জন্মদিন। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভক্ত আবার ক্রিকেটারের সঙ্গে সারার প্রেম নিয়ে লিখতে গিয়ে তার দাদার প্রসঙ্গ টেনে এনেছেন। সারার দাদা ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মনসুর আলী খান পতৌদি প্রেম করে বিয়ে করেছিলেন সে সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে।

সারা অভিনীত সর্বশেষ ছবি ‘আতরঙ্গি রে’ মুক্তি পেয়েছিল গত বছরের ডিসেম্বরে। অন্যদিকে শুভমান সর্বশেষ গত ১১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে ভারতের হয়ে মাঠে নেমেছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com