মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

ত্রিদেশীয় সিরিজের শিরোপা পাকিস্তানের

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান। ক্রাইস্টচার্চে কিউইদের দেয়া ১৬৩ রানের টার্গেটে নেমে ৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় মেন ইন গ্রিন। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা মোহাম্মদ নাওয়াজ, সিরিজ সেরা মাইকেল ব্রেসওয়েল।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ জয়ের উদযাপন।এশিয়া কাপের ফর ব্যাক টু ব্যাক ফাইনাল। নাওয়াজ-হায়দার আলির ব্যাটে মিডল-অর্ডারের দুশ্চিন্তা কাটিয়ে ওঠার স্বস্তি। কিউই কন্ডিশনে বিশ্বকাপের পূর্ব-প্রস্তুতি ভালোমতোই সেরেছে পাকিস্তান।

চ্যাম্পিয়নের ট্রফি জিততে ১৬৪ রান তাড়া করতে নামে পাকিস্তান। রিজওয়ান-বাবরের চর্চিত ওপেনিং পার্টনারশিপ এদিন এগোয়নি বেশিদুর। ব্রেসওয়েলের শিকার বনে বাবর আজম ফেরেন ১৫ রানে।

ব্রেসওয়েলের দ্বিতীয় শিকার শান মাসুদ থেমেছেন ১৯ রানে। ৩৪ রানে রিজওয়ানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ইস সোধি। ৩১ রান করা হায়দার আলি শিকার হয়েছেন টিম সাউদির।

নাওয়াজের অপরাজিত ৩৮ রানের সাথে ইফতেখারের ২৫ রানে ৫ উইকেট আর তিন বল হাতে রেখেই বিশ্বকাপের আগে ধারাবাহিকতা ধরে রেখেছে পাকিস্তান।

এর আগে, ফাইনালে টস হেরে ওপেনিং আশানুরুপ হয়নি ফিন অ্যালেন ও ডেভন কনওয়ের। নাসিম শাহর ব্রেক-থ্রু। ১২ রানে নাওয়াজের হাতে ধরা পড়লেন অ্যালেন।

ওয়ান ডাউনে কনওয়ের সঙ্গী হলেন ক্যাপ্টেন কেইন উইলিয়ামসন। দলীয় স্কোর অর্ধশতক ছোঁয়ার আগে ১৪ রান হ্যারিস রউফে বোল্ড কিউই ওপেনার।
ক্যাপ্টেন উইলিয়ামসনের সাথে গ্লেন ফিলিপসের পঞ্চাশ রানের পার্টনারশিপে শতকের কাছে নিউজিল্যান্ড। ফিলিপস ২৯ রানে ফিরলেও ফিফটি তুলে নেন কেইন উইলিয়ামসন।

মার্ক চ্যাপম্যানের ২৫ আর জিমস নিশামের সতেরকে ৭ উইকেটে ১৬৩ রানের টোটাল পেয়েছিল নিউজিল্যান্ড।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com