মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

লঙ্কানদের দেওয়া ১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করছে আমিরাত

নিজেদের টিকে থাকার লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতকে ১৫৩ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। মঙ্গলবার জিলংয়ের কার্ডিনিয়া পার্কে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় আরব আমিরাত।

প্রথমে ব্যাট করতে নেমে আরব আমিরাতের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকে দুই উদ্বোধনী ব্যাটার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। তবে, দলীয় ৪২ রানে ছন্দ পতন হয় তাদের। ১৩ বলে ১৮ রান করে আরিয়ান লাকরার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান। এরপর ক্রিজে আসা ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৫০ রান তুলেন পাথুম নিশাঙ্কা। দলীয় ৯২ রানে ভুল বোঝাবুঝিতে রান আউটে কাঁটা পড়েন ধনঞ্জয়া ডি সিলভা।

এরপর ব্যাটিংয়ে আসেন ভানুকা রাজাপাকসে। তবে, হঠাৎ ছন্দ পতন হয় লঙ্কানদের। দলীয় ১১৭ রানের মাথায় তিন ব্যাটারকে হারায় শ্রীলঙ্কা। এই তিন ব্যাটারকেই সাজঘরে ফিরিয়ে হ্যাট্রিক করেন আরব আমিরাতের স্পিনার কার্ত্তিক মায়াপ্পান।

এরপর দলীয় ১২০ রানে আউট হন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এতে বেশ চাপে পড়ে যায় লঙ্কানরা। তবে, একপাশের উইকেট আগলে রেখে নিজের অর্ধশতক তুলে নেন ওপেনার পাথুম নিশাঙ্কা। এরপর চামিকা করুণারত্নেকে সঙ্গে নিয়ে স্কোর বোডে আরও ৩০ রান যোগ করেন নিশাঙ্কা। ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে দলীয় ১৫০ রানে ১১ বলে ৮ রান করে আউট হন চামিকা। এরপর পঞ্চম বলে দলের পক্ষে সর্বোচ্চ ৬০ বলে ৭৪ রান করে আউট হন পাথুম নিশাঙ্কা।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ১৫২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। আরব আমিরাতের পক্ষে কার্ত্তিক মায়াপ্পান নেন সর্বোচ্চ ৩টি উইকেট। আর জাহুর খান নেন ২টি উইকেট।

টিকে থাকার লড়াইয়ে আরব আমিরাতের বিপক্ষে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপে ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠিয়েছে আমিরাত। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ৬ উইকেটে ১২০ রান।
নিজেদের প্রথম ম্যাচে দুইদলই হারের মুখ দেখায়, এ ম্যাচে হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে পরাজিত দলের। জয়ী দল টিকে থাকবে সুপার টুয়েলভে উঠার লড়াইয়ে।

এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা র‍্যাংকিংয়ের চক্করে পড়ে খেলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব। গ্রুপ ‘এ’তে তাদের প্রতিপক্ষ তিন সহযোগী দেশ নামিবিয়া, আরব আমিরাত ও নেদারল্যান্ডস। স্পষ্ট ফেভারিট হয়ে আসর শুরু করলেও প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয়েছে তারা।

নামিবিয়ার বিপক্ষে হেরে গেছে ৫৫ রানে। এ হারের পর এশিয়া কাপ চ্যাম্পিয়নরা এখন বাদ পড়ার শঙ্কায়। চূড়ান্ত পর্বে উঠার লড়াইয়ে টিকে থাকতে আরব-আমিরাতকে হারাতেই হবে এ ম্যাচে।

আমিরাতের সামনেও একই সমীকরণ। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে সহজ লক্ষ্য দিয়েও দারুণ লড়াই করে হেরেছে তারা। টেস্ট খেলুড়ে শ্রীলঙ্কার বিপক্ষে অঘটনের স্বপ্ন দেখা দলটি কোনোমতে একটি জয় নিয়ে আসর শেষ করতে চায়।

এই ম্যাচ থেকে এক দলের বিশ্বকাপ শেষ হয়ে যাবে আগেভাগেই। ইনিংসে শুরুটা মন্দ হয়নি শ্রীলঙ্কার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com