মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। জিলংয়ের কার্দিনিয়া ওভালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন লঙ্কান দলপতি দাসুন শানাকা।
প্রথম দুই ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস। আর একটি ম্যাচ হেরে খাদের কিনারায় শ্রীলঙ্কা। ম্যাচটি তাই লঙ্কানদের জন্য বাঁচা-মরার।
শ্রীলঙ্কা একাদশ: কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাক্ষে, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, বিনুরা ফার্নান্দো, মহেশ থিকসানা এবং লাহিরু কুমারা।
নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিত সিং, ডেভিড ও’দাউদ, বাস ডি লিড, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), টিম প্রিঙ্গল, রোয়েলফ ফন মারউই, টিম ফন ডার গুটেন, ফ্রেড ক্লাসেন, পল ফন মিকেন।