মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের বাধা পার করে আসা লঙ্কানরা সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় পেয়েছে। আইরিশদের তারা হারিয়েছে ৯ উইকেটে।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারের ৮ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জবাবে ৩০ বল বাকি থাকতে মাত্র ১ উইকেট হারিয়ে ১২৯ রানের টার্গেটে পৌঁছে যায় লঙ্কানরা।
এর আগে, ব্যাটিংয়ের শুরুতে অধিনায়ক অ্যান্ডি বালবার্নির উইকেট হারিয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড। এরপর লর্কান টকারও টিকতে পারেননি বেশিক্ষণ। চাপ সামলে রানের গতি বাড়িয়ে চলছিলেন পল স্টার্লিং। ধনঞ্জয়ার বলে তিনি ফেরেন ৩৪ রানে।
স্টার্লিংয়ের বিদায়ের পর হাল ধরেন হ্যারি টেক্টর। টেক্টর-ডকরেলের ৪৭ রানের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ায় আয়ারল্যান্ড। তবে ডেথ ওভারে আবারো জ্বলে ওঠে লংকান বোলাররা। হাসারাঙ্গা-থিকশানার বোলিং তোপে, বোর্ডে বেশি রান জমা করতে পারেনি আইরিশরা।
লঙ্কানদের ১২৯ রানের লক্ষ্য দিল আইরিশরা
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রানের পুঁজি পেয়েছে আয়ারল্যান্ড। লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এই সংগ্রহ পায় অ্যান্ড্রু বালবির্নির দল। বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম জয়ের জন্য লঙ্কানদের প্রয়োজন ১২৯ রান।
দুই দলই উঠে এসেছে বিশ্বকাপের প্রথম পর্ব খেলে। আজ সুপার টুয়েলভের লড়াইয়ে লঙ্কানদের দুর্দান্ত বোলিংয়ে বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ আইরিশ ব্যাটাররা।
অধিনায়ক অ্যান্ডি বালবার্নির উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে আয়ারল্যান্ড। লাহিরু কুমারার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বালবার্নি। এরপর লর্কান টকারও টিকতে পারেননি বেশিক্ষণ। আউট হন ১০ করে। চাপ সামলে রানের গতি বাড়িয়ে চলছিলেন পল স্টার্লিং। ধনঞ্জয়ার বলে তিনি ফেরেন ৩৪ রানে।
স্টার্লিংয়ের বিদায়ের পর হাল ধরেন হ্যারি টেক্টর। টেক্টর-ডকরেলের ৪৭ রানের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ায় আয়ারল্যান্ড। তবে ডেথ ওভারে আবারো জ্বলে ওঠে লংকান বোলাররা। হাসারাঙ্গা-থিকশানার বোলিং তোপে, বোর্ডে বেশি রান জমা করতে পারেনি আইরিশরা।
লঙ্কানদের বোলিং এদিন শুরু থেকেই দারুণ ছিল। নিয়ন্ত্রিত বোলিং করে দুইটি করে উইকেট নিয়েছেন মহেশ থেকশানা এবং ওয়ানিন্দু হাসরাঙ্গা। থেকশানা ও হাসরাঙ্গা ছাড়া বাকি চার বোলারও একটি করে উইকেট পেয়েছেন।
টস হেরে বোলিংয়ে শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আয়ারল্যান্ডের। হোবার্টে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল ১০টায়।
প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচ হেরেছিলো দুই দল। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জায়গা করে নিয়েছে সুপার টুয়েলভে।
ইনজুরি ধাক্কায় লঙ্কান পেইস আক্রমণের শক্তি কমেছে। ছিটকে গেছেন দুসমন্হা চামিরা ও দিলশান মাদুশঙ্কা। লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো সামলাচ্ছেন দায়িত্ব।
স্পিনার হাসারাঙ্গা ও থিকসানা বোলিংয়ের মূল অস্ত্র। দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিস লংকান ব্যাটিং অর্ডারের বড় ভরসা।
অন্যদিকে ভারসাম্যপূর্ণ দল আয়ারল্যান্ড। নিয়ন্ত্রিত বোলিংয়ে পারদর্শী আইরিশ বোলাররা। ব্যাটিংয়ে জ্বলে ওঠার সামর্থ্য রয়েছে স্টার্লিং, ক্যামফার, বালবার্নিদের।
শ্রীলঙ্কা একাদশ: কুসল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, আসালঙ্কা, বান্দারা, ভানুকা রাজাপাকসে, শানাকা, হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, থেকশানা, বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা।
আয়ারল্যান্ড একাদশ: স্টার্লিং, বালবির্নি, টাকার, টেক্টর, ক্যাম্পফার, ডকরেল, ডেলানি, সিমি সিং, অ্যাডায়ার, ম্যাকার্থি, লিটল।