মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

পাকিস্তানের ভালো শুরু

মাঝারি মানের লক্ষ্য দিয়ে প্রথমেই ভারতের ২ উইকেট তুলে নিয়ে ভালো শুরু করেছে পাকিস্তানের বোলাররা। ৮ বলে ৪ রানে কোনাল রাহুল ও ৭ বলে ৪ রান করে ফিরেছেন রোহিত শর্মা। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন নাসিম শাহ ও হারিস রউফ।

ভারতকে ১৬০ রানের লক্ষ্য দিল পাকিস্তান

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের হাই ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৬০ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। শান মাসুদ ও ইফতিখারের অর্ধশতকে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ সংগ্রহ করে পাকিস্তান।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারে তারা তুলতে সক্ষম হয় মাত্র ১ রান, তাও সেটি আসে ওয়াইড থেকে।

পরের ওভার করার জন্য ভারত অধিনায়ক রোহিত শর্মা বল তুলে দেন তরুণ আর্শদীপ সিংয়ের হাতে। বল নিয়েই কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে যান ২৩ বছর বয়সী পেসার। প্রথম বলেই তিনি ফিরিয়ে দেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে।

আর্শদীপ দলীয় চতুর্থ ওভার করতে এসে নেন মোহাম্মদ রিজওয়ানের উইকেট। ১২ বলে মাত্র ৪ রান করেন রিজওয়ান।

এরপর একপাশে শান মাসুদকে নিয়ে ইনিংস রোটেট করার চেষ্টা করেন ইফতিখার আহমেদ। দুর্দান্ত এক ইনিংসও খেলেন তিনি, তুলে নেন হাফসেঞ্চুরি।

অক্ষর প্যাটেলের করা ১২তম ওভারে তিন ছক্কায় নেন ২১ রান। মোহাম্মদ শামির বলে আউট হওয়া ইফতিখারের ৩৪ বলের ইনিংসে ছিল দুটি চার ও ৪টি ছয়।

হার্দিক পান্ডিয়া নিজের তৃতীয় ওভারে ২ রান দিয়ে নেন শাদাব খান ও হায়দার আলির উইকেট। চতুর্থ ওভারে তার শিকার হন মোহাম্মদ নেওয়াজ। শাদাব ৫, হায়দার ২ ও নেওয়াজ করেন ৯ রান।

আর্শদীপ সিং আবার অ্যাটাকে আসেন ইনিংসের ১৭তম ওভারে। উইকেটে তখন ছিলেন হার্ডহিটার আসিফ আলি। আসিফ স্ট্রাইক দেন মাসুদকে, মাসুদ আবার আসিফকে। পরের বলেই সিংয়ের বলে দিনেশ কার্তিকের হাতে ধরা পড়েন আসিফ। ৩ বলে তিনি করেন ২ রান।

শেষ দিকে দারুণ এক ক্যামিও ইনিংস খেলেন পাকিস্তান পেসার শাহিন আফ্রিদি। মাত্র ৮ বলে তিনি করেন ১৬ রান। একটি চারের পাশপাশি একটি ছয়ও হাঁকান তিনি।

ইনিংস ধরে খেলা মাসুদ শেষ পর্যন্ত ৪২ বলে করেন ৫২ রান। তার ইনিংসে ছিল ৫টি চারের মার। হারিস রউফ করেন ৬ রান।

ভারতের হয়ে আর্শদীপ ও হার্দিক পান্ডিয়া নেন ৩টি করে উইকেট। বাকিদের মধ্যে একটি করে উইকেট নেন মোহাম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার।

ভারতের ভালো শুরু, চাপে পাকিস্তান

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের হাই ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আর তার সিদ্ধান্ত যে সঠিক তার প্রমাণ শুরুতেই দিলেন ভারতের বোলার আর্শদীপ সিং।

১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬০ রানে ব্যাট করছে পাকিস্তান। শান মাসুদ ২৯ আর ইফতিখার আহমেদ ২১ রানে অপরাজিত আছেন।

ম্যাচের শুরু দুর্দান্ত হয় ভারতের। প্রথম ওভারে মাত্র ১ রান দেয় ভুবেনেশ্বর কুমার। দ্বিতীয় ওভারের প্রথম বলেই আর্শদ্বীপের বলে এলবিডব্লিউ বাবর আজম। গোল্ডেন ডাক হয়ে সাজঘরে ফেরেন পাকিস্তান অধিনায়ক। একই ওভারে শান মাসুদকে রান আউটের সুযোগ মিস করেন বিরাট কোহলি।

আর্শদ্বীপের দ্বিতীয় শিকার মোহাম্মদ রিজওয়ান। ভুবনেশ্বর কুমারের হাতে ক্যাচ দিয়ে ৪ রানে ফিরেছেন পাক ওপেনার। ৬ জেনুইন ব্যাটারের সঙ্গে ৫ বোলার নিয়ে খেলছে ভারত। অন্যদিকে দুই অলরাউন্ডারসহ ৮ ব্যাটার পাকিস্তানের। ইনজুরি কাটিয়ে পাক একাদশে ফিরেছেন শাহীন শাহ আফ্রিদি।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। দ্বিতীয় ওভারের প্রথম বলেই অধিনায়ক বাবর আজমের উইকেট হারায় পাকিস্তান। আর্শদীপের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান এই ব্যাটার।

টস জিতে ফিল্ডিংয়ে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে আজ ভারতের মুখোমুখি পাকিস্তান। হাই ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।

এশিয়ার দুই পরাশক্তির লড়াই, বিশ্বকাপের মঞ্চে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে মুখোমুখি ভারত-পাকিস্তান। ম্যাচটিকে ঘিরে ব্রডকাস্টারদের প্রমোশন যোগ করেছে বাড়তি মাত্রা।

গত আসরে পাকিস্তানের কাছে প্রথম ম্যাচ হেরেছিল ভারত। সেই ধাক্কা আর সামলাতে পারেনি কোহলি-রোহিতরা। সেমিতে ওঠার আগেই ছিটকে যেতে হয়। এবার সেই হারের বদলা নেওয়ার সুযোগ ভারতের সামনে। অন্যদিকে পর পর দুটি বিশ্বকাপে ভারতকে হারানোর সুযোগ বাবরের দলের সামনে।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে চিন্তার ভাজ ভারতীয় শিবিরে। বোলিংয়ে জাদেজা-বুমরার ইনজুরিতে কিছুটা ব্যাকফুটে মেন ইন ব্লু। তবে, ব্যাটিং লাইনে ভারতের শক্তি সূর্যকুমার ইয়াদভ। সাথে অভিজ্ঞ রোহিত-বিরাটে আস্থা ম্যানেজমেন্টের।

অন্যদিকে, পাকিস্তানের মূল অস্ত্র দুই ওপেনার। বাবর-রিজওয়ান জুটিতে বেশিরভাগ ম্যাচেই সফল মেন ইন গ্রিন। তবে, মিডল অর্ডার নিয়ে যে দুশ্চিন্তা ছিল তা কমেছে সবশেষ ট্রাইনেশন সিরিজে। শাদাব-নাওয়াজের পারফরম্যান্সে আশার সঞ্চার পাকিস্তান শিবিরে। সাথে নির্ভার রাখছে ইনজুরি কাটিয়ে শাহীন শাহ আফ্রিদির দলে ফেরা।

বৈরি আবহাওয়ায় ভারত-পাকিস্তানের প্রস্তুতি ভালো হয়নি। ম্যাচের আগের দিন ভারী বৃষ্টিতে পণ্ড অনুশীলন। এশিয়া কাপের ফাইনাল খেলার পর, সবশেষ ট্রাইনেশন সিরিজ জিতেছে পাকিস্তান। অন্যদিকে বড় আসর জিততে না পারাই ভারতের বর্তমান দলটির বড় দুর্বলতা।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, শান মাসুদ, শাদাব খান, হায়দার আলী, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, আসিফ আলী, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

ভারত একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, আর অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com