সোমবার, ০৬ Jul ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

মিশ্র দলগত ইভেন্ট দিয়ে ২০২৩ এটিপি-ডব্লিউটিএ মৌসুম শুরু হচ্ছে

অস্ট্রেলিয়ার সিডনিতে নতুন আঙ্গিকের এক টুর্নামেন্ট দিয়ে ২০২৩ টেনিস মৌসুম শুরু হচ্ছে। ইউনাইটেড কাপ নামে এই টুর্ণামেন্টে মিশ্র দল অংশ নিবে। এটিপি ও ডব্লিউটিএ’র এক যৌথ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে টুর্ণামেন্টের প্রাইজমানি ধরা হয়েছে ১৫ মিলিয়ন মার্কিন ডলার। একইসাথে টুর্ণামেন্টে বিজয়ীদের র‌্যাঙ্কিংয়ে পয়েন্টও অন্যান্য সব টুর্ণামেন্টের মতই গননায় আনা হবে।
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হিসেবে এটিপি কাপের পরিবর্তে এবার এই ইউনাইটেড কাপ অনুষ্ঠিত হবে। এটিপি কাপ ব্রিসবেন, পার্থ ও সিডনিতে অনুষ্ঠিত হতো।
আগামী ২৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া ১১ দিনব্যাপী নতুন এই টুর্ণামেন্টে ১৮টি দেশ অংশ নিবে। প্রতিটি দলে চারজন পুরুষ ও চারজন নারী খেলোয়াড় অংশ নিতে পারবেন। তাদের ঝুলিতে ৫০০ ডব্লিউটিএ ও ৫০০ এটিপি র‌্যাঙ্কিং পয়েন্ট যোগ করার সুযোগ থাকবে।
ডব্লিউটিএ প্রধান স্টিভ সাইমন বলেছেন, ‘ডব্লিউটিএ, এটিপি ও টেনিস অস্ট্রেলিয়ার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত একটি সমঝোতা হিসেবে কাজ করবে এই ইউনাইটেড কাপ। টেনিসকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য এই ধরনের প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একক ও মিশ্র দ্বৈতের আকর্ষনীয় এই দলের মাধ্যমে বেশ কিছু উদীয়মান খেলোয়াড় বেরিয়ে আসবে। একইসাথে তরুনদের বড় আসরে খেলার শক্তি যোগাবে।’
তিন দেশের দুই গ্রুপের রাউন্ড রবিন ফর্মেটের ম্যাচ ২৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ব্রিসবেন, পার্থ ও সিডনিতে অনুষ্ঠিত হবে। এই রাউন্ডে সিঙ্গেলস ও মিক্সড ডাবলসে দুজন করে পুরুষ ও নারী খেলোয়াড় অংশ নিতে পারবে। প্রতি শহরের গ্রুপ বিজয়ী দল সিডনিতে তিনটি সেমিফাইনালের প্লে-অফে খেলার যোগ্যতা অর্জণ করবে। গ্রুপের পরবর্তী সেরা দল তাদের সাথে প্লে-অফে যোগ দিবে।
এটিপি চেয়ারম্যান আন্দ্রে গুয়াডেঞ্জি বলেছেন, ‘টেনিসকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য ইউনাইটেড কাপ বড় ভূমিকা পালন করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এর মাধ্যমে সমর্থকরা দারুন এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে। বিশে^র সেরা পুরুষ ও নারী খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বীতা দেখার জন্য আমরা মুখিয়ে আছি। এর সাথে র‌্যাঙ্কিং পয়েন্টের বিষয়টিও গুরুত্বপূর্ণ। এভাবে মৌসুমের শুরু আগে কখনই হয়নি।’
আগামী ৮ জানুয়ারি সিডনিতে ইউনাইটেড কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। ১৬ জানুয়ারি থেকে মেলবোর্ন পার্কে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com