রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইমরান খানের সুস্থতা কামনা করলেন ‘বিশেষ বন্ধু’ মুনমুন সেন

গুলিবিদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক ইমরান খান। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি।

বৃহস্পতিবার লং মার্চ চলাকালীন ওয়াজিরাবাদে ইমরান খানকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতকারী।   শুধু তিনিই নন, তাঁর সঙ্গে থাকা পিটিআইয়ের আরো দুই সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

আকস্মিক এ দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই ঘাবড়ে গেছেন ঘটনাস্থলে থাকা পিটিআইয়ের নেতাকর্মীরা।

ইমরান ও তাঁর দলের সদস্যদের চিকিৎসার জন্য লাহোরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করছে গোটা বিশ্ব। এমনকি এককালে ইমরান খানের সঙ্গে যার প্রেমের গুজব রটেছিল, অর্থাৎ সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেন, তিনিও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি লিখেছেন, ‘ক্রিকেটার ইমরান খানের দ্রুত সুস্থতা কামনা করি। বিশ্ববিখ্যাত ক্রিকেটার ছিলেন ইমরান খান। তাঁর খেলার জন্য তিনি সারা বিশ্বে বিখ্যাত। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং ভালো থাকুন। এটাই আজকের দিনে দাঁড়িয়ে আমার প্রার্থনা। রাজনীতিক ইমরানকে নিয়ে আমি কোনো রকম মন্তব্য করব না। ’

ইমরান খানের সঙ্গে মুনমুন সেনের প্রেমের সুসম্পর্কের কথা কারোরই অজানা নয়৷ তাঁদের মধ্যে এখন কোনো যোগাযোগ না থাকলেও মুনমুন সেন ক্রিকেটার ইমরানের দ্রুত সুস্থতা কামনা করেছেন। আশি ও নব্বইয়ের দশকে মুনমুন-ইমরান ‘বন্ধুত্ব’ সিনে ম্যাগাজিন ও ট্যাবলয়েডের যুগে দারুণ গসিপের টপিক ছিল।

বলিউডে তাঁদের দুজনের সম্পর্কে নানা মুখরোচক গল্প শোনা যায়। তবে সে সময় অনেকেই বলতেন, মুনমুনকে দারুণ পছন্দ করতেন ইমরান। যদিও এ নিয়ে দুজনের মধ্যে কেউই কোনো প্রতিক্রিয়া জানাননি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com