রবিবার, ০৫ Jul ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
নিউজল্যান্ডের সাবেক ব্যাটার রস টেইলরের মতে এবারের বিশ্বকাপে কোন দলকেই স্পষ্টভাবে ফেভারিট মনে হয়নি। অস্ট্রেলিয়ার কন্ডিশন সবার জন্যই লেবেল প্লেইং পরিবেশের সৃস্টি করেছে। অবশ্য সবার আগে টুর্নামেন্টের সেমি নিশ্চিত করেছে গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ড।
গতকালসুপার ্টুয়েলভ পর্বে নিজেদের শেষ ,ম্যাচে এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলংকার বিপক্ষে জিতেছে ইংল্যা ্ড। তাতেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন স্বাগতিক অস্ট্রেলিয়া। এই জয়ে গ্রুপ- ১ থেকে নিউজিল্যান্ডের সঙ্গে শেষ চারের আসন নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা।
আজকের অন্য গ্রুপ থেকে সেমফিাইনাল নিশ্চিত হয়েছে উপমহাদেশের দুই দল ভারত-পাকিস্তানের।
টুর্নামেন্টে আপসেট ঘটিয়েছে খর্ব শক্তির দলগুলো। শুরুতেই নামিবিয়া হারিয়ে দিয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলংকাকে। আর আয়ারল্যান্ড টুর্নামেন্টের প্রথম পর্ব থেকেই ছিটকে দিয়েছে দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্টইন্ডিজকে।
সুপার টুয়েলভ পর্বে বৃস্টি বিঘিœত ম্যাচে আয়ারল্যান্ডের কাছে দুর্ভাগ্যজনকভাবে পরাজিত হয়েছে ইংল্যান্ড। আর শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে।
বার্তা সংস্থা এএফপিকে টেইলর বলেন,‘ টুর্নামেন্টে ফর্মহিনতায় ভুগতে হয়েছে নিউজিল্যান্ড, দক্ষিন আফ্রিকা ও অস্ট্রেলিয়াকেও। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড শেষ চারের টিকিট পেলেও ছিটকে যেতে হয়েছে অস্ট্রেলিয়াকে। নিজেদের দিনে দলগুলো সাফল্য পেয়েছে এবং এ কারনেই এবারের বিশ^কাপটা আমি দারুনভাবে উপভোগ করেছি। বেশ কয়েকটি আপসেটের ঘটনাও ঘটেছে।’
গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টুর্নামেন্টে দেখা গেছে রান তাড়া করে জয়ের প্রবনতা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৩ ম্যাচের ১২টিতেই রান তাড়া করে ম্যাচ জিততে দেখা গেছে।
গত এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া টেইলর বলেন,‘ আরব আমিরাতের ম্যাচগুলোর দিকে তাকালে দেখবেন টস বড় একটি ভুমিকা রেখেছে। তবে এখানে অনেকগুলো ভিন্ন ভেন্যুতে খেলা হয়েছে এবং সেখানে দলগুলোকে মানিয়ে নিতে হয়েছে। এটি দেখতে ভালো লেগেছে। ’
দুবাই টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হওয়া নিউজিল্যান্ড এবারের আসরে সবার আগে শেষ চারের আসন নিশ্চিত করেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েল পর্বের ম্যাচ জয়ে কিউইদের সেমি-ফাইনালে পৌঁছে দেন অধিনায়ক কেন উইলিয়ামসন। শুক্রবার ৩৫ রানে জয় পাওয়া ওই ম্যাচে ৩৫ বলে ৬১ রান করেছিলেন কিউই অধিনায়ক উইলিয়ামসন।
-চিরস্থায়ী আন্ডারডগ-
উইলিয়ামসন প্রসঙ্গে টেইলর বলেন,‘ প্রতিপক্ষ যেই হোক না কেন আপনি সব সময় রানে থাকায় আপনার আত্মবিশ^াস কিছুটা হলেও বাড়ছে। যাচাই বাছাইয়ে কিছু সময়ের জন্য হলেও উপরে থাকবেন তিনি। তবে আমার মতে যেভাবে তিনি খেলে যাচ্ছেন তাতে পুরস্কার পাওয়া উচিৎ এবং দীর্ঘ সময়ের জন্য সমালোচকদের থামিয়ে রাখতে পারবেন তিনি।’
বিশ^ ক্রিকেটের চিরস্থায়ী আন্ডারডগ নিউজিল্যান্ড ২০০৭ সালের দুটিসহ দুই আসরের সেমি- ফাইনাল অতিক্রম করলেও একবারও শিরোপা জয় করতে পারেনি। এবারের আসরে দলটিকে ফেভারিট মনে হচ্ছে কিনা জানতে চাইলে ৩৮ বছর বয়সি টেইলর বলেন,‘ হ্যাঁ, আমিও তাই মনে করছি। একটা সুযোগ রয়েছে। নিউজিল্যান্ড সব সময় আন্ডার ডগ হিসেবে থাকে। চেস্টা করলে যে কোন সময় আমরা ফেভারিটটের তকমাটি নিতে পারি।’
দুই সেঞ্চুরিয়ান গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়েকে নিয়ে নির্ভরযোগ্য ব্যাটিং ইউনিটের পাশাপাশি নিউজিল্যান্ডের রয়েছে শক্তিশালী পেস আক্রমন। এখনো দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন দলের দুই শীর্ষ পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। তবে দক্ষিন আফ্রিকান পেসাররাই বেশী আকৃস্ট করেছে টেইলরকে। বলেন,‘ এই কারনেই দক্ষিন আফ্রিকা খুব ভালো করছে। এই টুর্নামেন্টের বাউন্সি উইকেটে তারা দারুন ব্যাটিং লাইনআপ পেয়েছে। রাবাদা, এনগিদি, নর্টি ও পার্নেল এরা সমন্বয়ে বেশ শক্তিশালী এছাড়া ভারসাম্যপুর্ন বোলিং লাইনআপ পেয়েছে তারা।’