রবিবার, ০৫ Jul ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামলেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু জেতাতে পারলেন না দলকে। গোল করা বা করতেও পারেননি তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার অ্যাস্টন ভিলারর বিপক্ষে মাঠে নেমেছিল ইউনাইটেড। ম্যাচটি ৩-১ গোলে হেরেছে টেন হাগের দল।
চলতি লিগে এটি চতুর্থ হার ইউনাইটেডের। ১৩ ম্যাচ খেলে ৭ জয় ও ২ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে দলটি।
রোনালদো এ দিন গোলমুখে মোট তিনটি শট নেন। এর মধ্যে মাত্র একটি শটই পোস্টে ছিল। যদিও তাতে গোল আসেনি। গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হন রোনলদো।