রবিবার, ০৫ Jul ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

এবার ফিফার টুইটে বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ছবি

কাতার বিশ্বকাপে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনের শিরোনামে বাংলাদেশ। কয়েকদিন আগে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের খেলা দেখার ভিডিও পোস্ট করেছিল ফিফা। এবার তারা টুইট করল ব্রাজিল–সমর্থকদের বাঁধভাঙা উল্লাস, বাংলাদেশের ফুটবল প্রীতিকে সম্মান ফিফার। ক্যাপশনে লেখা, বিশ্বজুড়ে মানুষের সাথে মানুষের সেতুবন্ধন তৈরি করছে ফুটবল। এটাই ফুটবলের শক্তি।

গতকাল ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচটি দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখেন হাজার হাজার মানুষ। স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বড় পর্দার সামনে জড়ো হয়েছিলেন হাজারো দর্শক। সমর্থকদের জমায়েত হওয়ার এমন কয়েকটি ছবি পোস্ট করে ফিফা।

ব্রাজিল থেকে বাংলাদেশ, দুই মহাদেশের দুরত্ব। এদেশের সমর্থকদের উত্তেজনা ঘরের মাঠে ম্যাচ দেখার চেয়ে কোন অংশে যেন কম নয়। ব্রাজিল বনাম সুইজারল্যান্ড ম্যাচ দেখতে ঢাকার রাস্তায় মানুষের ঢল, দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় সেলেসাওদের ফুটবল জাদুতে মাতোয়ারো গোটা বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com