শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

যে ছবিটি ভাইরাল

গতকাল বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনার অনেক ছবি ভাইরাল হয়েছে। তবে যে ছবিটি সোশাল মিডিয়া লুফে নিয়েছে, সেটি অন্যরকম।

মাঠে বসে আছেন বিশ্বকাপের নায়ক মেসি। তার সামনে প্রিয়তমা স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। মেসি জড়িয়ে ধরে রেখেছেন রোকুজ্জোকে। রোকুজ্জোর চোখে জল, তিনি হাত দিয়ে তা মুছছেন।

আর এই ছবিটিই ‘যে আনন্দ চোখে অশ্রু আনে’ লিখে শেয়ার দিচ্ছেন সোশাল মিডিয়া ব্যবহারকারীরা। আরো কত কত শিরোনাম দিচ্ছেন। তবে এই মুহূর্তে এই ছবিটিই সোশালে সবচেয়ে বেশি ভাইরাল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com