রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
কাতার বিশ্বকাপের ফাইনালে উপস্থিত ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যে ফাইনাল ম্যাচের আগে তিনি তার আসন্ন ছবি ‘পাঠান’-এর প্রচারনা করেছেন৷ তার সাথে যোগ দিয়েছিলেন ইংলিশ ফুটবলার ওয়েন রুনি। দুই জগতের দুই তারকার কথোপকথনে উঠে আসে ফুটবল বিশ্বকাপ ও চলচ্চিত্র জগত নিয়ে অনেক কথা।
প্যানেল কথোপকথনের সময় ওয়েন রুনি শাহরুখকে তার আসন্ন চলচ্চিত্রের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করে বলেন, ‘পাঠান কে?’ তার কি ফুটবলে কারো সাথে মিল আছে? উত্তরে শাহরুখ বলেন, আপনি এখানে আছেন বলে এটা বলছি না, সত্যি বলছি পাঠান কে।