শনিবার, ০৪ Jul ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

ফুটবল সম্রাটের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ব্রাজিলে

ফুটবল সম্রাট পেলের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ব্রাজিল সরকার। পেলের চাওয়া অনুযায়ী তার জন্মস্থান সান্তোসেই শেষকৃত্য অনুষ্ঠিত হবে। সর্বসাধারণ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে ভিলা বেলমিরোর মাঠে।

জীবনের দীর্ঘ সময় যে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন, যেখান থেকে হয়ে উঠেছেন ফুটবল সম্রাট, তার চাওয়া অনুযায়ী সেই সান্তোস ক্লাব প্রাঙ্গণে শেষবারের মতো নিয়ে যাওয়া হবে পেলেকে। ২ জানুয়ারি ভিলা বেলমিরো স্টেডিয়ামে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন ভক্তরা। এর আগ পর্যন্ত আলবার্ট আইনস্টাইন হাসপাতালে রাখা হবে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে।

৩ জানুয়ারি সকালে পেলের মরদেহ নিয়ে শেষযাত্রা হবে সান্তোসের রাস্তায়। নিয়ে যাওয়া হবে নিজ বাড়িতে শতবর্ষী মা ডোনা সেলেস্তের কাছে। এরপর পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে সমাহিত করা হবে মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকা ভার্টিকাল সিমেট্রিতে।

পেলের মৃত্যুর খবর জানার সাথে সাথে ভিড় বাড়তে থাকে হাসপাতালের সামনে। তকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন ভক্ত সমর্থকরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com