শনিবার, ০৪ Jul ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

বর্ণবাদের বিরুদ্ধে লা লিগা কিছুই করছে না: ভিনিসিউস

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র অভিযোগ করেছেন, বর্ণবাদের বিরুদ্ধে কোনো ভূমিকাই রাখছে না লা লিগা কর্তৃপক্ষ।

গত শুক্রবার লা লিগার ম্যাচে রিয়াল ভাইয়াদলিদের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেন ফ্রান্সের তারকা ফুটবলার করিম বেনজেমা।

ভিনিসিউস জুনিয়র এ ম্যাচে খেলেছিলেন বদলি হিসেবে। তবে বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাকে। গ্যালারিতে থাকা সমর্থকেরা তাকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন।

এমন ঘটনা আগেও ঘটেছে ভিনিসিউসের সঙ্গে। ফের এমন কিছুর পুনরাবৃত্তি হওয়ায় বেজায় চটেছেন ভিনিসিউস। সামাজিক যোগাযোগ মাধ্যমে উগরে দিয়েছেন ক্ষোভ।

ভিনিসিউস শনিবার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যারা বর্ণবিদ্বেষীমূলক মন্তব্য করে পৃথিবীর অন্যতম সেরা দলের খেলা দেখতে তারা কীভাবে স্টেডিয়ামে ঢোকে বুঝতে পারি না। লা লিগা দিনের পর দিন এই ব্যাপারে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। এটাই আমাকে অবাক করে!’

দুঃখের সঙ্গে ভিনিসিউস লিখেন, ‘এরপরও আমি আমার জয় ও রিয়াল মাদ্রিদের জয়কে মাথা তুলে উদযাপন করব।’

ব্রাজিলের জার্সিতে কাতার বিশ্বকাপে বেশ ভালো পারফর্ম করেন ভিনিসিউস। দক্ষিণ কোরিয়ায় বিপক্ষে গোলের দেখাও পেয়েছিলেন। যদিও কোয়ার্টার ফাইনালেই থামতে হয়েছিল তাদের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com