শনিবার, ০৪ Jul ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
এমনিতেই ব্যস্ত সূচি, একের পর এক সিরিজ চলছেই। ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ নেই। তাই ভারতের একের পর এক ক্রিকেটার ইনজুরিতে পড়ছেন। চোটের কারণে এখন পর্যন্ত দলের বাইরে যশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। গাড়ি দুর্ঘটনার পর থেকে হাসপাতালে ঋষভ পন্থ। এবার নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রেয়স আয়ার।
বিসিসিআই জানিয়েছে, শ্রেয়স আয়ার পিঠের চোটে আক্রান্ত। এ কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ তিনি খেলতে পারবেন না। তার বদলি হিসেবে নেওয়া হয়েছে রজত পাতিদারকে। ওয়ানডের ক্রিকেটে ছন্দে ছিলেন শ্রেয়স। তাকে না পাওয়া মানে মিডল অর্ডারে ভারতের শক্তি কমে গেল। অন্যদিকে সূর্যকুমার যাদবের কপাল খুলে যেতে পারে। শ্রেয়স না থাকায় মিডল অর্ডারে সুযোগ পেতে পারেন তিনি।