শনিবার, ০৪ Jul ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

ফরেস্টকে হারিয়ে ফাইনালের পথে ইউনাইটেড

মার্কাস রাশফোর্ড শুরুতেই এগিয়ে দিলেন দলকে। পরে জাল খোঁজে নিলেন ভাউট বেহর্স্ট ও ব্রুনো ফার্নান্দেস। নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে লিগ কাপের ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড।

ফরেস্টের মাঠে বুধবার ৩-০ গোলে জয় তুলে নেয় এরিক টেন হাগের দল। ম্যাচের ৬ মিনিটেই দলকে এগিয়ে দিয়েছিলেন রাশফোর্ড। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন ভাউট বেহর্স্ট। আর দ্বিতীয়ার্ধের শেষ দিকে স্কোরলাইন ৩-০ করেন ব্রুনো ফার্নান্দেস।

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে আগামী বুধবার ফিরতি লেগের ম্যাচ খেলতে নামবে ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে জেতায় যেখানে বেশ নির্ভার থাকবে দলটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com