শনিবার, ০৪ Jul ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
পাকিস্তান অধিনায়ক বাবর আজম টানা দ্বিতীয়বারের মতো আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন। ২০২২ সাল বাবরের জন্য ছিল অসাধারণ এক বছর। ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিয়েছেন তিনি। তার দলও এসময় দারুণ ছন্দে ছিল। সারা বছরে তারা হেরেছে মাত্র একটি ওয়ানডে।
২০২২ সালে মোট ৯টি ওয়ানডে খেলেছেন বাবর আজম। ৩টি সেঞ্চুরিসহ ৮৪.৮৭ গড়ে করেছেন ৬৭৯ রান। সর্বোচ্চ স্কোর ছিল ১১৪ রান। এই দারুণ পারফর্মেন্স দিয়েই তিনি টানা দ্বিতীয়বারের মতো আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কার জিতে নিলেন। এর আগে ২০২১ সালে তিনি ৬ ওয়ানডেতে ৬৭.৫০ গড়ে ২টি সেঞ্চুরি ও একটি ফিফটিতে করেছিলেন ৪০৫ রান।