শনিবার, ০৪ Jul ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
একসময় উঠেছিলেন র্যাঙ্কিংয়ের দুইয়েও। গ্র্যান্ড স্লামেও খেলতে আসতেন ফেবারিট হিসেবে। তবে টুর্নামেন্টের এককের ফাইনালে খেলা হয়নি আরিয়ানা সাবালেঙ্কার। অবশেষে সেই সাবালেঙ্কা দেখা পেলেন স্বপ্নের ফাইনালের।
পোল্যান্ডের টেনিস তারকা মাগদা লিনেতকে সরাসরি সেটে হারিয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন বেলারুশিয়ান টেনিস তারকা সাবালেঙ্কা। ফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ কাজাখস্তানের টেনিস তারকা ইয়েলেনা রিবাকিনা।
প্রথমবারের মতো কোনো এককের ফাইনাল নিশ্চিত করে উচ্ছ্বসিত সাবালেঙ্কা, ‘ম্যাচটা জিততে পেরে আমি দারুণ আনন্দিত। সে (লিনেত) একজন অসাধারণ খেলোয়াড়, দারুণ টেনিস খেলেছে। আমার শুরুটা একেবারেই ভালো হয়নি। তবে টাইব্রেকারে গিয়ে আমি নিজের ছন্দ খুঁজে পেলাম এবং নিজের ওপর আস্থা ফিরে পেলাম।’