শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
পাকিস্তানের পেস তারকা শাহিন শাহ আফ্রিদি লাহোর কালান্দার্স দলের অধিনায়ক হিসেবে আসন্ন পিএসএলে খেলবেন। দলটির লোগো নাকি তিনিই বানিয়েছেন। সেই লোগো নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। সম্প্রতি লাহোরের দলটি সোশ্যাল মিডিয়ায় তাদের লোগো প্রকাশ করে। এরপর থেকেই সোশ্যাল সাইট ব্যবহারকারীরা দাবি করছেন, লোগোটি নকল করে বানানো হয়েছে!
লোগোর ভিডিও টুইট করে লাহোর দলের পক্ষ থেকে ক্যাপশনে লেখা হয়েছে, ‘শিল্পী নিজেই প্রকাশ করলেন লাহোর দলের নতুন লোগো।’ কিন্তু লোগোটি দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে। কারণ শাহিনের তৈরি লোগোটি নতুন কিছু নয়। সোশ্যাল সাইট ব্যবহারকারীদের দাবি, ‘অ্যাডব স্টক’ নামক একটি সাইটে লোগোটি ‘জেকে ডিজাইন কনসেপ্ট টেম্পলেট’ নামে পাওয়া যায়।