শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

বিশ্বকাপের পর আরও দুর্বার মেসি

বিশ্বকাপের পর মেসি স্বীকৃত ম্যাচ খেলেছেন মাত্র পাঁচটি। যদিও তার মোট ম্যাচ সংখ্যা ছয়টি। কিন্তু সৌদি আরবে ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন রিয়াদ একাদশের বিপক্ষে গোল ও করেছেন। তবে সেটা কোনো স্বীকৃত খেলা ছিল না। তাই সেটা হিসেবের খাতায় যোগ হচ্ছে না। তাই ৫ ম্যাচে তার গোল সংখ্যা তিন। নেই কোনো অ্যাসিস্টও।

তবে সাধারণ এই পরিসংখ্যান দিয়ে মেসি যে বিশ্বকাপের পরে আরও দুর্বার হয়ে উঠেছেন সেটা বোঝানো যাবে না। কারণ সাধারণ চোখ দিয়ে যে দুর্বার মেসি ধরা যায় না। তার জন্য ফিরে যেতে হবে বার্সেলোনায়।

স্প্যানিশ এই ক্লাবটির হয়ে মেসি সবশেষ খেলেছেন ২০২০/২১ মৌসুমে। সেবার স্প্যানিশ সুপার কাপে মাত্র এক ম্যাচ খেলে নিজের চেনা ছন্দ ধরে রাখতে পারেননি। কিন্তু বাকি সব লিগগুলোতেই তিনি খেলেছেন দুর্দান্ত। লা লিগায় ৩৫ ম্যাচে করেছেন ৩০ গোল, করিয়েছেন ১১ গোল। কোপা দেল রে তে ৫ ম্যাচে ৩ গোল, অ্যাসিস্ট ছিল ১টি। আর চ্যাম্পিয়নস লিগে ৬ ম্যাচে ৫ গোলের পাশাপাশি করিয়েছেন ২ গোল। সবমিলিয়ে সেই মৌসুমে কাতালানদের হয়ে তিনি ৪৭ ম্যাচ খেলেছিলেন। করেছিলেন ৩৮টি গোল, অ্যাসিস্ট ছিল ১৪টি।

বার্সেলোনার হয়ে তাকে প্রতিটি মৌসুমে এভাবেই দেখা যেত। তখন তার দুর্বার গতি দেখতে পেত ফুটবল বিশ্ব। তার পায়ের জাদুর ছোঁয়া পেয়ে বল গড়াত প্রতিপক্ষের জালে। ডি বক্সের কাছে থেকে গোল করাই যেন ছিল তার কাজ। কিন্তু বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতেই বাড়তি দায়িত্ব নিজের কাধে নিতে হয়েছে।

কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি ফুরোবার পর থেকেই আসলে মেসির জীবনে সাফল্য আসতে শুরু করেছে। ফ্রি অ্যাজেন্ট অবস্থায় খেলছিলেন কোপা আমেরিকা। ব্রাজিলকে ফাইনালে হারিয়ে জিতে নেন শিরোপা। যা ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ট্রফি জয়। তারপরই তিনি নাম লেখান প্যারিস সেইন্ট জার্মেইতে।

পিএসজির হয়ে নাম লেখানোর পর মেসির পায়ের জাদু হারায়নি ঠিকই। কিন্তু তার পায়ে গোল আসছিল না সেভাবে, যেভাবে বার্সেলোনায় পেয়েছেন। তার কারণ সেখানে এসে নিজের ভূমিকায় বদল আনেন তিনি। গোল করার চেয়ে বল বানিয়ে সতীর্থদের দিয়ে গোল করানোতেই মনযোগ দেন তিনি। মাঝেমাঝে গোল স্কোরার হিসেবেও ভূমিকা নিতে হয় তার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com