শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

বায়ার্ন মিউনিখের কাছে পিএসজির হার

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই ছিলেন লিওনেল মেসি ও নেইমার। বিরতির পর তাঁদের সঙ্গে যোগ দেন চোট নিয়ে আলোচনায় থাকা কিলিয়ান এমবাপ্পেও। কিন্তু এই তিন তারকা মিলেও পারেননি ঘরের মাঠে পিএসজিকে হার থেকে বাঁচাতে। শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে জিতেছে জার্মান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছেন কিংসলে কোমান।

চলতি আসরে শতভাগ জয়ের ধারা ধরে রাখল বায়ার্ন। গ্রুপ পর্বে ছয় ম্যাচের সবগুলো জিতেছিল তারা। সাম্প্রতিক সময়ে নিজেদের হারিয়ে খোঁজা পিএসজি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে হারের তেতো স্বাদ পেল।
শুরু থেকে বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল বায়ার্ন। যদিও প্রথম উল্লেখযোগ্য পায় তারা ৩০তম মিনিটে। কোমানের ক্রসে দূরের পোস্টে এরিক মাক্সিম চুপো-মোটিংয়ের হেড লক্ষ্যে থাকেনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com