শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

এক রাতে ১৮ যৌনকর্মীর সঙ্গে ছিলেন ব্রাজিল তারকা

মনে পড়ে আদ্রিয়ানোকে। প্রতিভার কি বাজে অপচয়ই না ছিলেন এই ফরোয়ার্ড। ব্রাজিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলা। ইন্টার মিলন, এসি মিলান ও রোমার মতো ক্লাবে মাতানো এই তারকা একটা সময় নারী, নেশা ও শেষমেষ মাফিয়ার সঙ্গেও জড়িয়ে পড়েন বলে খবর আসে। অথচ তার রোনালদিনহো বা কাকাদের থেকেও ভালো তারকা হওয়ার প্রতিভা ছিল।

২০১৫ সালে আদ্রিয়ানো কোনো ক্লাবে যুক্ত ছিলেন না। কোনো ক্লাব তাকে না নেওয়ায় ভীষণ মন খারাপ হয়েছিল। আর মন ভালো করার জন্য এক রাতে ১৮ জন যৌনকর্মীর সঙ্গে সম্পর্ক করেছিলেন তিনি। তাতে খরচ হয়েছিল ১৩ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকার বেশি। গত ১৭ ফেব্রুয়ারি ছিল আদ্রিয়ানোর জন্মদিন। সেদিন এমন খবর প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টার।

জানা যায়, এই ঘটনা প্রকাশ্যে আসার পরে স্ত্রীর সঙ্গে আদ্রিয়ানোর বিচ্ছেদ পর্যন্ত হয়ে গিয়েছে। তাও বিয়ের মাত্র ২৪ দিন পরেই।

সে সময় তার বয়স ছিল ৩৩ বছর। ফরাসি ক্লাব লা হাভ্রে তাকে প্রস্তাব দিয়েছিল। তিনি ফ্রান্সে চলেও গিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে চুক্তি বাতিল হয়। তাতে ভেঙে পড়েছিলেন ব্রাজিলীয় তারকা। তার পরেই তিনি সিদ্ধান্ত নেন মন ভালো করবেন। সেই কারণে ১৮ জন যৌনকর্মীর সঙ্গে রাত কাটান আদ্রিয়ানো। সেই রাত কাটানোর খেসারত দিতে হয়েছে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলা ফুটবলারকে। বিয়ে ভেঙেছে তার।

আদ্রিয়ানোর গত বছর নভেম্বর মাসে মাইকেলা মেসকুইটার সঙ্গে বিয়ে হয়। ইন্টার মিলানে খেলার সময় থেকেই মাইকেলার সঙ্গে বন্ধুত্ব আদ্রিয়ানোর। সেখান থেকে প্রেম ও শেষে কয়েক মাস আগে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। বিয়ের পরে আদ্রিয়ানো কাতারে বিশ্বকাপ দেখতে যাওয়ায় বিয়ের অনুষ্ঠান করা হয়নি। বিশ্বকাপের পর একটি দিন বেছে নিয়ে আত্মীয়স্বজন, বন্ধুদের নিমন্ত্রণ করেছিলেন আদ্রিয়ানো এবং মাইকেলা। তবে সেই অনুষ্ঠান হওয়ার আগেই বিয়ে ভেঙেছে তাদের। স্বভাবতই বাতিল করা হয়েছে অনুষ্ঠান।

মূলত বিয়ের পরেই ১৮ যৌনকর্মীর সঙ্গে আদ্রিয়ানোর রাত কাটানোর খবর জানতে পারেন মাইকেলা। তার পরেই আদ্রিয়ানোকে পাঠিয়ে দেন বিচ্ছেদের আইনি চিঠি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com