শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

টেন্ডুলকারের চেয়েও দ্রুত ২৫ হাজার রান কোহলির

ভারতের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের সঙ্গে হরহামেশাই তুলনা করা হয় বিরাট কোহলির। অনেকেই মনে করেন, শচীনের অনেক রেকর্ডই ভেঙে দেবেন কিং কোহলি। অন্তত, ওয়ানডে সেঞ্চুরিতে তো শচীনকে প্রায় ধরেই ফেলেছেন। এবার শচীনের চেয়েও দ্রুত সময়ে কোহলি ২৫ হাজার আন্তর্জাতিক রান করে ফেললেন। আজ শেষ হওয়া দিল্লি টেস্টে ভারতীয় ব্যাটিং গ্রেট পেরিয়ে গেলেন ২৫ হাজার রানের মাইলফলক।

দিল্লি টেস্ট শুরুর আগে এই মাইলফলক থেকে ৫২ রান দূরে ছিলেন কোহলি। প্রথম ইনিংসে ৪৪ রান করে তিনি বিতর্কিতভাবে আউট হয়েছিলেন, তাই অপেক্ষা বাড়ে। মাত্র আড়াই দিনে শেষ হওয়া টেস্টে ভারত জয় পায় ৬ উইকেটে। দ্বিতীয় ইনিংসে কোহলি ৩১ বলে ২০ রান। এই ইনিংস খেলার পথেই তার নতুন মাইলফলক ছোঁয়া হয়ে যায়। ২৫ হাজার আন্তর্জাতিক রান করতে কোহলির লেগেছে ৫৪৯ ইনিংস। আর শচীন টেন্ডুলকারের লেগেছিল ৫৭৭ ইনিংস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com