শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

ইউরোপা লিগের শেষ ষোলোতে জায়গা পেল যারা

গতকাল (বৃহস্পতিবার) রাতের ম্যাচে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে হারিয়ে উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর মধ্য দিয়ে শেষ হয়েছে উয়েফা ইউরোপা লিগের এবারের আসরের রাউন্ড অব ৩২ এর খেলা।

ম্যানইউর সঙ্গে জুভেন্টাস, লেভারকুজেনের মতো দলও গতকাল শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে ফেলেছে। আজ শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে শেষ ষোলোর ড্র। আর ১৬ মার্চ হতে পারে কোয়ার্টার ফাইনালের ড্র।

একনজরে দেখে নেয়া যাক, কোন কোন দল শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।

আর্সেনাল (ইংল্যান্ড), ফেনারবাচে (তুরস্ক), ফেরেনকভারস (হাঙ্গেরি), ফেইনুর্ড (নেদারল্যান্ডস), এসসি ফ্রেইবার্গ (জার্মানি), রিয়াল সোসিয়েদাদ (স্পেন), রিয়াল বেতিস (স্পেন), ইউনিয়ন সেন্ট-গিলোইস (বেলজিয়াম), ম্যানচেস্টার ইউনাইটেড (ইংল্যান্ড), জুভেন্টাস (ইতালি), রোমা (ইতালি), বায়ার্ন লেভারকুজেন (জার্মানি), সেভিয়া (স্পেন), শাখতার ডোনেটস্ক (ইউক্রেন), স্পোর্টিং সিপি (পর্তুগাল), ইউনিয়ন বার্লিন (জার্মানি)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com