শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
আগামী ২০ জুলাই পর্দা উঠছে ফিফা নারী বিশ্বকাপ ফুটবলের নবম আসর। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে বসতে যাওয়া এবারের আসরটি চলবে ২০ আগস্ট পর্যন্ত। এবারই প্রথমবারের মতো দুইটি দেশ আয়োজন করতে যাচ্ছে নারীদের ফুটবল বিশ্বকাপ।
এদিকে আসন্ন বিশ্বকাপের বাছাইপর্বের প্লে-অফে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে পানামা। এর মধ্য দিয়েই সর্বশেষ দল হিসেবে ফিফা নারী বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে দেশটি।
একনজরে দেখে নেওয়া যাক, ২০২৩ ফিফা নারী বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে যাওয়া দলগুলো কোন গ্রুপে খেলছে:
নারী ফুটবল বিশ্বকাপের গ্রুপ
গ্রুপ-এ : নিউজিল্যান্ড, নরওয়ে, ফিলিপিন, সুইজারল্যান্ড।
গ্রুপ-বি : অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নাইজেরিয়া, কানাডা।
গ্রুপ-সি : স্পেন, কোস্টারিকা, জাম্বিয়া, জাপান।
গ্রুপ-ডি : ইংল্যান্ড, হাইতি, ডেনমার্ক, চায়না।
গ্রুপ-ই : যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, নেদারল্যান্ড, পর্তুগাল।
গ্রুপ-এফ : ফ্রান্স, জ্যামাইকা, ব্রাজিল, পানামা।
গ্রুপ-জি : সুইডেন, দক্ষিণ আফ্রিকা, ইতালি, আর্জেন্টিনা।
গ্রুপ-এইচ : জার্মানী, মরক্কো, কলম্বিয়া, দক্ষিণ কোরিয়া।