বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

জো বাইডেনের ক্যান্সার শনাক্ত

গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ত্বকের ক্যান্সার ধরা পড়ে। পরে ক্যান্সারযুক্ত একটি টিস্যু অপসারণ করা হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে।

বাইডেনের চিকিৎসক বলেছেন, তার শরীর থেকে ক্যান্সাযুক্ত সব টিস্যু অপসারণ করা হয়েছে। তার আর বাড়তি কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তবে চলমান স্বাস্থ্যসেবার অংশ হিসেবে তিনি চর্মরোগসংক্রান্ত নজরদারিতে থাকবেন। খবর বিবিসি অনলাইনের।

হোয়াইট হাউস বলেছে, গত ফেব্রুয়ারিতে ৮০ বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, তিনি সুস্থ আছেন এবং দায়িত্ব পালন করতে পারবেন।

গতকাল শুক্রবার বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনর গণমাধ্যমে পাঠানো এক নোটে উল্লেখ করেন, গত ১৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির বাইরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে বাইডেনের বুক থেকে একটি ক্ষতিগ্রস্ত টিস্যু অপসারণ করা হয়।

কেভিন ও’কনর বলেন, বায়োপসি করানোর পর ক্ষতস্থান ‘ভালোভাবে সেরে উঠেছে’ এবং এ সংক্রান্ত আর কোনো চিকিৎসার দরকার নেই তার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com