শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিকিনিতে উত্তাপ ছড়ালেন ঋতাভরী

ফাটাফাটি অভিনেত্রী ঋতাভরীর এ কী রূপ! লজ্জা-শরম ভুলে কি না তিনিও দীপিকার মতো ‘বেশরম’ হয়ে গেলেন! সবুজ বিকিনি পরে, বক্ষবিভাজিকা দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুললেন। পুলের ধারে এমনই হট অবতারে ধরা দিয়ে উত্তাপ বাড়ালেন অভিনেত্রী।

ঋতাভরী তার এই ফটোশ্যুটের ছবি নিজেই পোস্ট করেছেন। সেখানে তাকে একটি সবুজ বিকিনি পরে থাকতে দেখা গেছে। তার চুল খোঁপা করে বাঁধা। এবং তিনি নিচের দিকে তাকিয়ে আছেন। এই ছবিটির সঙ্গে ‘পাঠান’ ছবি ‘বেশরম রং’ গানটি জুড়ে তিনি সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এরপরই তাকে পড়তে হয় চরম কটাক্ষের মুখে।

অভিনেত্রীর এমন রূপ দেখে অনেকেই তাকে গরীবের দীপিকা বলে আখ্যা দিয়েছেন। কেউ আবার বলেছেন ডাবল চিনওয়ালি দীপিকা। এমন নানা মন্তব্য দেখা গিয়েছে তার কমেন্ট বক্সে।

অভিনেত্রী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একাধিক ছবি-ভিডিও পোস্ট করে জানিয়েছেন এই ছবিগুলো থাইল্যান্ডে তোলা হয়েছে। তবে কোনো ছবি নয়, তিনি ক্যালেন্ডার শুট করতেই সেখানে গিয়েছিলেন। থাইল্যান্ডের ফুকেটে এই ছবি তোলা হয়েছে। তবে কেবল পুলের ধারেই নয়, সমুদ্রে নেমে বা কখনও পাড়েই তিনি সাদা বা সবুজ বিকিনিতে উষ্ণতা বাড়িয়েছেন। রীতিমতো জলকেলি করতে দেখা যায় তাকে। তিনি নিজেকে এই ছবি ভিডিওতে জলকন্যা বলে আখ্যা দিয়েছেন।

তবে কেবল যে বিতর্কিত মন্তব্য উড়ে এসেছে তার পোস্টে এমনটাই নয়। অনেকেই তার রূপের আগুনে মুগ্ধ হয়েছেন। এক ব্যক্তি লেখেন, আপনি তো জলেই আগুন ধরিয়ে দিয়েছেন। আরেক ব্যক্তির মতে, সেক্সি মৎস্যকন্যা।

আগামীতে ঋতাভরীকে ফাটাফাটি ছবিতে দেখা যাবে। তার সঙ্গে এই ছবিতে আবির চট্টোপাধ্যায়কে দেখা যাবে। তিনি এখানে প্লাস সাইজ মডেলের চরিত্রে অভিনয় করবেন। এই ছবিটি গরমের ছুটিতে আসছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com