বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বউয়ের ছবিতে ‘দুষ্টু’ মন্তব্য সিদ্ধার্থের

এতদিন ডুবে ডুবে জল খেয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। তাঁদের ‘লাভ স্টোরি’ সিক্রেট না হলেও প্রকাশ্যে প্রেমের কথা জাহির করেননি। কিন্তু এখন আর রাখঢাকের বালাই নেই! বিয়ের পর প্রকাশ্যেই মাখামাখি দুজনের। সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ঘোর এখনও কাটেনি, অথচ পুরোদমে কাজে ফিরেছেন তাঁরা। একের পর এক ইভেন্ট, প্রোমোশন্যাল কাজে ধরা দিচ্ছেন এই তারকা দম্পতি। শনিবার ওম্যান’স প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলেন মিসেস মালহোত্রা।

শনিবারের অনুষ্ঠানে পিঠখোলা গোলাপি পোশাকে হটনেসের ঝড় তুললেন কিয়ারা। সদ্য বিবাহিত এই সুন্দরীর বোল্ড লুকে ঘায়েল নেটপাড়া, তাহলে সিদ্ধার্থই বা পিছিয়ে থাকেন কি করে? গোলাপি ব্যাকলেস জাম্পস্যুটে কিয়ারার সেক্সি অবতারে মুগ্ধ তাঁর পতি পরমেশ্বর। এদিন নিজের একগুচ্ছ ছবি শেয়ার করে কিয়ারা লেখেন, ‘আজ রাতে আমার মনে গোলাপি রঙ লেগেছে’। এই পোস্টের জবাবে সিদ্ধার্থ লেখে, ‘তাহলে আমাকেও আজ গোলাপি রঙে রাঙিয়ে দাও’। তারকা দম্পতির এই প্রেমালাপ দেখে বলতেই হচ্ছে জুটির মনে এখন ফাগুন লেগেছে! এই গদগদ প্রেম দেখে নেটিজেনরাও মুগ্ধ। একজন লেখেন, ‘একে বলে ইনস্টাগ্রামওয়ালা লাভ’। সিদ্ধার্থের অপর এক ভক্ত লেখেন, ‘আমাদের ছেলে তো পুরো রোম্যান্সে মজে, এটা কী ধরণের আচরণ?’

কিয়ারাকে আগামিতে দেখা যাবে ‘সত্যপ্রেম কি কথা’ ছবিতে। এই সিনেমায় কার্তিক আরিয়ানের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা ঘরণীকে। শেষবার কিয়ারাকে পর্দায় দেখা গিয়েছে ‘গোবিন্দা মেরা নাম’-এ। অন্যদিকে সিদ্ধার্থের হাতেও রয়েছে একগুচ্ছ কাজ। রোহিত শেট্টির কপ ইউনিভার্সের প্রথম ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ লিড চরিত্রে রয়েছেন অভিনেতা, এছাড়াও রয়েছে ‘যোদ্ধা’র মতো বহুচর্চিত প্রোজেক্ট।

উল্লেখ্য ১২ ফেব্রুয়ারি মুম্বইয়ের সাত তারা হোটেল সেন্ট রেজিস হোটেলে বসেছিল জুটির বিয়ের গ্র্যান্ড সেলিব্রেশন। সেখানে হাজির ছিলেন করিনা-করণ, অভিষেক, কাজল-অজয়, বিদ্যা বালান, রোহিত শেট্টি, সঞ্জয় লীলা বনশালি, ভিকি কৌশল, আলিয়া ভাটরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com