বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ইন্দোনেশিয়ায় ভূমি ধসে প্রাণহানি ১৫

ইন্দোনেশিয়ার নাটুনা অঞ্চলে ভূমি ধসে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ৫০ জন। ভারী বৃষ্টিতে এলাকাটিতে ভূমি ধসের সৃষ্টি হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

নাটুনা অঞ্চলটি দক্ষিণ চীন সাগরের কাছাকাছি। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, বনাঞ্চলের মাঝখানের মাটি ধসে পড়ছে। প্রত্যন্ত এলাকা সেরাসান দ্বীপের ঘর বাড়ির ওপর কাদা-মাটি আছড়ে পড়ে এবং বেশ কিছু গাছপালা ভেঙে যায়।

নাটুনা অঞ্চলটি দুর্গম হওয়ায় মুষলধারে বৃষ্টির মধ্যে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে কর্মীদের। অঞ্চলটির সাথে মূল ভূখণ্ডের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার ৬০ সদস্যের একটি উদ্ধারকারী দল সেরাসান দ্বীপের উদ্দেশে রওনা দেয়। সেরাসান দ্বীপে দ্রুত গতির নৌকায় যেতেও সময় লাগে ৭ থেকে ৮ ঘণ্টা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com