বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

১২৮ বছর বয়সে মারা গেলেন তিনি

গত বছর জোহানা মাজিবুকো তার ১২৮ তম জন্মদিন উদযাপন করেছেন৷ তখন ক্লার্কসডর্পের জোবারটন থেকে তার সমর্থকরা জোহানা মাজিবুকো বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসাবে স্বীকৃতি দিতে চেয়েছেন। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়।

২০২৩ জানুয়ারিতে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ফ্রান্সের লুসিল র‌্যান্ডন তার বয়স ছিল ১১৮ বছর। কিন্তু দক্ষিণ আফ্রিকার জোহানা মাজিবুকো ১২৮ বছর।

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জোহানা মাজিবুকো ১২৮ বছর বয়সে মারা গেলেন। জোহানা মাজিবুকো দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রভিন্সের ক্লার্কসডর্পের (উত্তর পশ্চিম প্রদেশের) জোবার্টনে তার নিজ বাড়িতে শুক্রবার মারা যান। খবর ডেইলি মেইলের।

তার তত্ত্বাবধায়ক এবং পুত্রবধূ থান্ডিওয়ে ওয়েসিনিয়ানা বলেন, তিনি তাকে ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করেছিলেন। সেখানে স্ট্রোকের জন্য চিকিৎসা করা হয়েছিল। ২৮ ফেব্রুয়ারি তাকে রিলিজ করে দেওয়া হয়েছিল। তিনি তিন দিন পর বাড়িতে মারা যান।

থান্ডিওয়ে ওয়েসিনিয়ানা আরও বলেন, তিনি ভুট্টার খামারে বড় হয়েছেন। কখনো স্কুলে যাননি এবং পড়তে বা লিখতে পারতেন না। তিনি তিন শতাব্দী বেঁচে আছেন এবং ব্রিটিশ ঔপনিবেশিকতা, বর্ণবাদ এবং দুটি বিশ্বযুদ্ধ দেখেছেন।

যদিও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা তাকে কখনই আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী হিসাবে যাচাই করা হয়নি। তার আইডি ডকুমেন্ট রয়েছে যা প্রমাণ করে যে তিনি ১১ মে ১৮৯৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মে মাসে ১২৯ বছর হবে।

তিনি ১২ মে, ২০২২-এ তার ১২৮তম জন্মদিন উদযাপন করেছিলেন। তিনি ১২ ভাইবোনের মধ্যে একজন ছিলেন যার মধ্যে তিনটি ছোট ভাই এখনও বেঁচে আছেন। তার সাতটি সন্তান ছিল, যাদের মধ্যে দুটি এখনও জীবিত আছেন। তার ৫০টিরও বেশি নাতি-নাতনি রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com