মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

অর্থের বিনিময়ে ২০ দেশে টুইটার ‘ব্লু’ সেবা চালু

অর্থের বিনিময়ে বিশ্বে সব সেবাই মিলছে। এবার সেই খাতায় নাম লিখিয়েছে টুইটার। টুইটারের সেবা পেতে হলে গুনতে হবে অর্থ। সামাজিক প্ল্যাটফর্ম টুইটারের আর্থিক ফিভিত্তিক গ্রাহকসেবা ‘ব্লু’ চালু হলো ইউরোপের ২০টিরও বেশি দেশে। এ বিস্তৃতির কারণে সামাজিক প্ল্যাটফর্মটির গ্রাহকসেবা এখন ৩৫টিরও বেশি দেশে পাওয়া যাচ্ছে।

আর্থিক সেবাটি চালু হওয়া নতুন দেশগুলোর মধ্যে রয়েছে নেদারল্যান্ডস, পোল্যান্ড, আয়ারল্যান্ড, বেলজিয়াম, সুইডেন, রোমানিয়া, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, ডেনমার্ক, গ্রিস, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, লিথুয়ানিয়া, স্লোভাকিয়া, লাটভিয়া, স্লোভেনিয়া, এস্তোনিয়া, ক্রোয়েশিয়া, লুক্সেমবার্গ, মাল্টা ও সাইপ্রাস।

ইলন মাস্কের অধীনে মাসিক আট ডলারের বিনিময়ে সেবাটি প্রথম উন্মোচিত হয় ডিসেম্বরে; যেখানে নীল রঙের যাচাইকরণ সুবিধা পেতে গ্রাহকদের অর্থ পরিশোধ করতে হয়।

পরবর্তী সময়ে কোম্পানিটি ৬০ মিনিট দীর্ঘ ভিডিও, চার হাজার অক্ষরের দীর্ঘ টুইট ও বিভিন্ন বার্তায় অগ্রাধিকার পাওয়ার মতো বিভিন্ন ফিচার চালু করেছে। আর এ পরিকল্পনায় টুইট এডিট, থ্রেড রিডার ও বুকমার্ক ফোল্ডারের মতো কয়েকটি ফিচারও আছে। গ্রাহক বাড়ানোর উদ্দেশ্যে জানুয়ারিতে ৮৪ ডলারের এক বার্ষিক পরিকল্পনাও চালু করেছে টুইটার। গত কয়েক সপ্তাহে আইওএস ও অ্যান্ড্রয়েডের জন্য ১১৪ ডলারের বার্ষিক পরিকল্পনাও চালু করেছে মাস্ক মালিকানাধীন সামাজিক প্ল্যাটফর্মটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com