মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

নায়িকার ১৯ বছরের সংসার বিচ্ছেদে আলাদা হল

২০০৩ সালে পিয়ুষ নামে এক ব্যক্তির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন শুভাঙ্গি। বিয়ের দুই বছর পর তাদের সংসার আলো করে জন্ম নেয় একটি কন্যা সন্তান। বর্তমানে তার বয়স ১৭ বছর। বিয়ে ভেঙে গেলেও মেয়ের দেখাশোনা দুজনেই ভাগ করে করবেন।

দীর্ঘ ১৯ বছরের সংসার ভেঙে গেলো ‘ভাবিজি ঘর পার হ্যায়’খ্যাত অভিনেত্রী শুভাঙ্গি আত্রের। এক বছর আলাদা থাকার পর বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

বম্বে টাইমসকে শুভাঙ্গি আত্রে বলেন, ‘বিয়ের মূল ভিত্তি হলো— পারস্পরিক সম্মান, সাহচার্য, বিশ্বাস এবং বন্ধুত্ব। আমরা আমাদের বিভেদ উপলদ্ধি করতে পেরেছি। কিন্তু সৃষ্ট মতানৈক্যর সমাধান করতে পারিনি। গত এক বছর আলাদা থেকেছি। দুজনেই বিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু কাজ হয়নি। সর্বশেষ বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নিই।’

বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা মোটেও সহজ ছিল না। তা উল্লেখ করে শুভাঙ্গি বলেন, ‘এটি এখনো অনেক কঠিন। আমার কাছে পরিবারই প্রথম প্রাধান্য। আমরা সবাই আমাদের চারপাশে পরিবারকে চাই। তবে জীবনের এমন কিছু ক্ষতি আছে, যা কখনো পুষিয়ে নেওয়া যায় না। এত বছরের সম্পর্ক ভেঙে গেলে মানসিক চাপ তৈরি হবেই। এই প্রভাব আমার মধ্যে পড়েছে। তারপরও আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। মানসিক স্থিতিশীলতা প্রয়োজন। আমি বিশ্বাস করি, প্রতিকূল পরিবেশ কোনো না কোনো শিক্ষা দেবেই।’

এ বিষয়ে শুভাঙ্গি বলেন, ‘মেয়ে তার বাবা-মা দুজনের কাছ থেকেই ভালোবাসা ডিজার্ভ করে। আমি তার বাবার ভালোবাসা থেকে তাকে বঞ্চিত করব না। প্রতি রোববার পিয়ূষ মেয়েকে দেখতে আসে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com