সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

চুপি চুপি পরিচালকের ডাকে হোটেলে যান বিদ্যা

এ মুহূর্তে বলিউডে নিজের পায়ের তলার মাটি তেমন শক্ত নয় বিদ্যার। একটা সময় ‘মিটু’ বিতর্কে সরগরম ছিল বলিউড। একাধিক অভিনেত্রী যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন বলিউডের নামকরা অভিনেতা, প্রযোজক ও পরিচালকদের বিরুদ্ধে।

সম্প্রতি মায়ানগরীর চাকচিক্যের জগতের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।

তবে নারীকেন্দ্রিক ছবিতে বিদ্যার অভিনয় প্রশংসিত হয়েছে বারবার। যার মধ্যে রয়েছে— ‘ডার্টি পিকচার’, ‘তুমাহারি সুলু’, ‘শেরনি’, ‘শকুন্তলা দেবী’-র মতো ছবি। বতর্মান সময়ের বলিষ্ঠ এই অভিনেত্রীকেও নাকি কুপ্রস্তাবের শিকার হতে হয়েছিল! অভিজ্ঞতার কথা শোনালেন অভিনেত্রী।

বিদ্যা এক সাক্ষাৎকারে জানান, ভাগ্য ভালো যে এমন কোনো ঘটনার সম্মুখীন হতে হয়নি। তবে এক পরিচালক জোর করেন তাকে হোটেলের কক্ষে দেখা করার জন্য। অনুরোধ এড়াতে না পেরে দেখা করতেও যান বিদ্যা।

তবে বুদ্ধি করে পরিস্থিতি সামাল দেন। অভিনেত্রীর কথায়— ‘হোটেলের ঘরের দরজা খোলা রেখেছিলাম, উনিশ-বিশ হলেই যাতে বেরিয়ে যাওয়া যায়।’

বিদ্যা আরও বলেন, কাস্টিং কাউচের অনেক গল্প শুনেছি। সিনেমার অভিনেত্রী হওয়ার পেছনে এটাই আমার মা-বাবার সব থেকে বড় ভয় ছিল।

বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য তখন চেন্নাই গিয়েছিলাম। পরিচালক প্রথমে একটি কফিশপে দেখা করেন। পরে জোরাজুরি করেন, যাতে আমি তার ঘরে গিয়ে আড্ডা দিই। বুদ্ধি করে সেই আড্ডাটি আর জমতে দেননি বিদ্যা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com