সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আমি দুশ্চরিত্রা, তার প্রমাণ আছে : নোরা ফাতেহি

সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন নোরা ফাতেহি। তাতে দেখা যায়, নোরা ফাতেহির পরনে ইতালির বিলাসবহুল ব্র্যান্ড ডলস অ্যান্ড গাব্বানার ব্রা টপ। এসব ছবিতে আবেদনময়ী লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। তারচেয়েও বেশি আলোচনায় রয়েছে এসব ছবির ক্যাপশন। তাতে নোরা ফাতেহি লিখেছেন— ‘আমি যদি দুশ্চরিত্রা হতাম, তবে নিজেকে ঘৃণা করতাম।’

ছবিতে এমন ক্যাপশন কেন দিলেন নোরা? যদিও এ বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি। তবে নেটিজেনরা নোরার রূপের ভূয়সী প্রশংসা করছেন।

বলিউডের হার্টথ্রব নায়িকা নোরা ফতেহি। বিভিন্ন জনপ্রিয় গানে কোমর দুলিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় নোরা। বিশেষ করে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে প্রায়ই ভক্তদের জন্য তার ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যাও প্রায় সাড়ে ৪ কোটি।

নাচের ঝড়ে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে কাঁপন ধরাতে দারুণ পটু বলিউডের হার্টথ্রব অভিনেত্রী নোরা ফাতেহি। এ ভিডিওতে তার ব্যত্যয় ঘটেনি। প্রিয় অভিনেত্রীর নাচ দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন নেটিজেনরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com