শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইতিহাস গড়ল ‘ট্রিপল আর’ সিনেমার গান ‘নাটু নাটু’

মাত্র ৪৫০ কোটি রুপি বাজেটের সিনেমা ‘ট্রিপল আর’, প্রযোজনা করেছে ডিভিভি নায়া। বক্স অফিসে ১২০০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। তবে সব চাপিয়ে এবার ইতিহাস গড়ল দক্ষিণ ভারতীয় ‘ট্রিপল আর’ সিনেমার গান ‘নাটু নাটু’। সম্প্রতি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জয়ের পর এবার সেরা মৌলিক গান বিভাগে অস্কার পুরস্কার পেলো এটি।

চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি ডটকম জানিয়েছে, ‘নাটু নাটু’ গানের জন্য সংগীত পরিচালক হিসেবে অস্কার পেলেন এমএম কিরাবানি এবং গীতিকার হিসেবে অস্কার পেলেন চন্দ্রবোস। ১২ মার্চ রাতে (বাংলাদেশ সময় ১৩ মার্চ) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল এবারের ৯৫তম অস্কার আসর। সেখানে সশরীরে উপস্থিত থেকে এই সম্মাননা স্মারক গ্রহণ করেন তারা।

তেলেগু ভাষার ‘নাটু নাটু’ গানের কথা লিখেছেন চন্দ্র বোস। সুর করেছেন এম এম কিরাভানি। কণ্ঠ দিয়েছেন কাল ভৈরব, রাহুল সিপ্লিগুঞ্জ। কিন্তু যে গান নিয়ে এত আলোচনা, সেই গানের শিরোনাম অর্থাৎ ‘নাটু’ শব্দের অর্থ কী?

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ‘নাটু’ একটি তেলেগু শব্দ। যার অর্থ হলো— অমার্জিত, এবড়ো-থেবড়ো বা রুক্ষ্ম। ‘নাটু’ শব্দটি অনেক সময় ‘গ্রামাঞ্চলের বাসিন্দা’ বোঝাতেও ব্যবহৃত হয়ে থাকে। মজার বিষয় হলো, গানটির দৃশ্যধারণ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির বাড়ির সামনে হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার কয়েক মাস আগে দৃশ্যধারণের কাজ শেষ করেন নির্মাতারা।

কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com