সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইতিহাস গড়লেন

‘এভরিথিং এভরিহোয়ার’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মিশেল ইয়ো। সমালোচকদের বিচারেও এগিয়ে ছিলেন তিনি। এ বিভাগে তার প্রতিদ্বন্দ্বি ছিলেন ‘টার’ সিনেমার কেট ব্লাচেট, আনা ডে আরমাস।

মালয়েশিয়ান অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে প্রথম মনোনয়ন পান ৬০ বছর বয়সী মিশেল। আর শুরুতেই বাজিমাত করলেন তিনি। এর আগে গোল্ডেন গ্লোব ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারও লাভ করেছেন মিশেল।

এশিয়ার প্রথম নারী অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পেলেন মিশেন ইয়ো। সেরা অভিনেত্রী বিভাগে ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ সিনেমার জন্য এই সম্মাননা লাভ করলেন তিনি।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অফিশিয়ার টুইটারে বলা হয়েছে, এশিয়ার প্রথম নারী হিসেবে সেরা অভিনেত্রী বিভাগে অস্কার পুরস্কার পেলেন মিশেল ইয়ো। এর মাধ্যমে ইতিহাস তৈরি করলেন তিনি। তার জন্য আমাদের ভালোবাসা।

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার। ১২ মার্চ রাতে (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টায়) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল এবারের ৯৫তম আসর। জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তারকারা।

পুরস্কার গ্রহণের পর মালয়েশিয়ান নাগরিক মিশেল ইয়ো বলেন— ‘আমার মতো দেখতে সব ছোট ছেলে-মেয়েদেরকে এটি উৎসর্গ করছি। এটি স্বপ্ন ও সম্ভাবনার বাতিঘর। স্বপ্ন সত্যি হয়ে ধরা দিয়েছে।’

এ সময় ৮৪ বছর বয়সী মাকে ধন্যবাদ জানান মিশেল। তার মা মালয়েশিয়ায় বসে পুরস্কার প্রদান অনুষ্ঠান দেখেন। এসব তথ্য উল্লেখ করে মিশেল ইয়ো বলেন, ‘পৃথিবীর সব মা সুপার হিরো। তাদের ছাড়া আমরা কেউ-ই আজ এই রাতে থাকতে পারতাম না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com