সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

দীপিকার ঘাড়ের উল্কি নিয়ে কেনো এতো আলোচনা

এ বছর সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে এসেছে অস্কার মঞ্চে দীপিকা পাড়ুকোনের ঘাড়ের নতুন উল্কি বা ট্যাটু৷ কালো কালিতে ফুটিয়ে তোলা হয়েছে 82*E। দীপিকার সদ্য লঞ্চ করা বিউটি ব্র্যান্ড 82-degree East-কে প্রোমোট করেছেন তিনি৷ তবে এই উল্কি সাময়িক না চিরস্থায়ী, সেটা এখনও বোঝা যাচ্ছে না।তবে যে ট্যাটু নিয়ে এতো আলোচনা সেই বিষয়ে রয়ে গেলো রহস্য।

এই প্রথম অস্কার মঞ্চে সঞ্চালনা করলেন দীপিকা পাড়ুকোন। তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে তার মৎস্যকন্যা সজ্জা মুগ্ধ করল সারা পৃথিবীর দর্শককে।

অস্কার ২০২৩-এ দীপিকা সেজেছিলেন প্রখ্যাত ফ্যাশন সংস্থা লুই ভিতঁর কালো অফ শোল্ডার গাউনে৷ সঙ্গে পেলব অঙ্গে ছিল কার্তিয়ের অলঙ্কার।

পাশ্চাত্য ঘরানার এই পোশাকের সঙ্গে দীপিকা বেছেছিলেন উইঙ্গড আইলাইননার লুক। কেশসজ্জার মেসিবান বা এলোমেলো খোঁপা। গ্লাভসের ওপর তার স্টেটমেন্ট রিং অন্য মাত্রা যোগ করেছে সাজে।

লুই ভিতোঁর ব্র্যান্ড অ্যাম্বাসাডার দীপিকা তাক লাগিয়ে দিয়েছেন তার রেড কার্পেট লুকে৷ হলিউডের বাকি সুন্দরীদের সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়েছেন তিনি। কখনও বা গিয়েছেন এগিয়েও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com