শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রোশনের কাছে প্রতি মাসে ৭ লাখ রুপি চান শ্রাবন্তী

রোশনের বিরুদ্ধে করা শ্রাবন্তীর খোরপোশের মামলায় স্থগিতাদেশ দিয়েছে ভারতীয় আদালত। আজ মঙ্গলবার এ কথা জানানো হয়েছে আদালত থেকে। সেইসঙ্গে বলা হয়েছে, মিথ্যা সাক্ষ্য দেওয়ায় অভিনেত্রীর বিরুদ্ধে রোশনের করা ৩৪০ ধারায় ‘পারজারি’র মামলাটি চলবে।

এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে রোশনের আইনজীবী বলেন্, ‘আদালত জানিয়েছে, পারজারি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খোরপোশের মামলায় স্টে অর্ডার দিয়েছে আদালত।’ রোশনও সংবাদমাধ্যমের নিকট আদালতের সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

রোশনের আইনজীবী আরও জানিয়েছেন, তৃতীয় স্বামী রোশন সিং-এর কাছে মাসে কত রুপি খোরপোশ দাবি করেছেন শ্রাবন্তী? অংকটা চমকে দেওয়া মতো। প্রতি মাসে ৭ লক্ষ রুপি খোরপোশ দাবি করেছেন শ্রাবন্তী, জানিয়েছেন রোশনের আইনজীবী শ্যামল মণ্ডল। তবে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি শ্রাবন্তী। হয়তো পরিস্থিতি বুঝেই ফোন বন্ধ করে রেখেছেন তিনি।

ব্যক্তিগত সম্পর্কের নিরিখে চর্চিত টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয়ের থেকেও তার সম্পর্ক নিয়ে মেতে থাকে নেটদুনিয়া। এ নায়িকা প্রেম করেই তিনবার সাত পাকে বাঁধা পড়েছিলেন কিন্তু কোনটাই টেকেনি। সবটাই বিয়ের কিছুদিনের মধ্যেই বিচ্ছেদ। তবে পরিচালক রাজীবের সঙ্গেই বৈবাহিক জীবন ছিল মোটামুটি দীর্ঘস্থায়ী। এরপর মডেল কৃষাণকে বিয়ে করেন অভিনেত্রী, সেই সম্পর্কও দেড় বছরের মাথায় ইতি টানেন।

তারপর ২০১৯ এ বিয়ে করেন রোশনকে, একসঙ্গে ঘুরতে যাওয়া, ছবি দেওয়া সবটাই অভিনেত্রী পোস্ট করতেন তার সামাজিক মাধ্যমে। সবটাই বিয়ের কয়েকমাসের মধ্যেই শেষ হয়ে যায়। তাদের একে অপরের বিরুদ্ধে করা মামলা এখনও চলমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com