সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আবারো পর্দায় আসছে ‘শাজাম’

কমিকবুক পড়ুয়াদের কাছে অনেক প্রিয় একটি চরিত্র ডিসি কমিকসের শাজাম। বিশ্বজুড়ে অগণিত পাঠকের কাঙ্খিত এই সুপারহিরো যখন সিনেমার পর্দায় আসলো তখন দারুণ কৌতুহল তৈরি হয়। ২০১৯ সালে প্রথমবার সিনেমার পর্দায় এসে তাক লাগিয়ে দেন সুপারহিরো শাজাম। অদ্ভুত ক্ষমতাধর এই সুপারহিরোকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছে দর্শক। বক্স অফিসে আশানুরূপ সাফল্যের পাশাপাশি সমালোচকদেরও মন জয় করেছে ‘শাজাম’। যার ফলে স্বাভাবিকভাবেই এর সিক্যুয়েলের জন্য অপেক্ষা ছিলো সবার। সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে এবার।

১৭ মার্চ পর্দায় আসছে ‘শাজাম! ফিউরি অব দ্য গডস’। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে একই দিন বাংলাদেশের তিনটি শহরেও মুক্তি পাচ্ছে ছবিটি। এগুলো ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী। এই তিন শহরে স্টার সিনেপ্লেক্সের শাখায় দেখা যাবে ‘শাজাম’র কারসাজি।

আগের ছবির পরিচালক ডেভিড এফ স্যান্ডবার্গ এবারও ছিলেন পরিচালনার দায়িত্বে। পরিবর্তন আসেনি অভিনয়শিল্পীদের তালিকায়ও। জ্যাচারি লেভি, অ্যাশার এ্যাঞ্জেল, জ্যাক ডিলান গ্রেজার, হেলেন মিরেন, রস বাটলারসহ আগের ছবির প্রায় সবাই থাকছেন এ ছবিতে।

নির্মাতা স্যান্ডবার্গ জানিয়েছেন, ‘শাজাম’র গল্পের ধারাবাহিকতায় এ ছবির গল্প এগিয়ে যাবে। তবে নির্মাণশৈলিতে অনেক নতুনত্ব যোগ হয়েছে, যা ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রথম কিস্তির তুলনায় এ ছবিটি দর্শক আরও ভালোভাবে গ্রহণ করবেন, এই প্রত্যাশা তার।

ছবিটির দুটি ট্রেলার প্রকাশ হয়েছে। সাত মাস আগে প্রকাশ্যে আসা প্রথম ট্রেলারের ভিউ ছাড়িয়েছে ১৭ মিলিয়ন এবং এক মাস আগের দ্বিতীয় ট্রেলারের ভিউ ২৬ মিলিয়ন। বোঝাই যাচ্ছে, দর্শকের মনে ছবিটি ঘিরে আগ্রহ চড়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com