বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বাখমুত দখলে তীব্র লড়াই ওয়াগনার বাহিনীর

রাশিয়া এখন লুহানস্ক অঞ্চলে শক্ত আক্রমণ করছে। আর প্রতিবেশী দোনেৎস্কে সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়ছে। লুহানস্কে রাশিয়ার আক্রমণাত্মক অভিযান সম্ভবত চূড়ান্তের কাছাকাছি।

গত সপ্তাহে লুহানস্কে ন্যূনতম অগ্রগতি পেয়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় বাহিনী সম্প্রতি লুহানস্কে পাল্টা হামলা করে অঞ্চল পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুত শহর দখলে রুশ সেনাবাহিনীর অভিযান দুর্বল হয়ে পড়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

তবে মূল বাহিনীর এ দশার কারণে সেখানে ভাড়াটে ওয়াগনার বাহিনীকে ডেকে পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাখমুত দখলে এখন জোর হামলা চালাচ্ছে তারা। ওয়াগনার বাহিনী বাখমুতকা নদী অতিক্রম করে ইউক্রেনীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে।

ইউক্রেনীয় কর্নেল ওলেকসি দিমিত্রাশকিভস্কি বলেন, আগে যেখানে প্রতিদিন শতাধিক হামলা হতো, এখন সেখানে সর্বোচ্চ ৩০টি হামলা হচ্ছে। রাতে দুটি থেকে নয়টির মতো হামলা হয়। ধারাণা করছি, উল্লেখযোগ্য জনশক্তি এবং সরঞ্জামের ক্ষতির সম্মুখীন হয়েছে রাশিয়ান বাহিনী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com