সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

চীন-পাকিস্তান সম্পর্ক আরও বাড়াতে দুই পক্ষ সম্মত

রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা, দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, পর্যটন এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার ব্যাপারে সম্মত হয়েছে চীন ও পাকিস্তান।

বেইজিংয়ে অনুষ্ঠিত তৃতীয় দফা পাকিস্তান-চীন দ্বিপাক্ষিক রাজনৈতিক পরামর্শ (বিপিসি) বিষয়ক সম্মেলনে উভয়দেশের কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্কের সমগ্র বিষয় পর্যালোচনা করার পর এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্মেলনে পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব ড. আসাদ মাজিদ খান। অপরদিকে চীনের পক্ষে নেতৃত্ব দেন উপপররাষ্ট্রমন্ত্রী সান উইডং। চীনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) এক দশক পূর্ণ হওয়ার কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষ সিপিইসির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এটিকে দ্বিপাক্ষিক সহযোগিতার একটি প্রধান স্তম্ভ এবং পাকিস্তান ও চীনের মধ্যে নিরন্তর গভীর বন্ধুত্বের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও পাকিস্তান সম্মেলনে আঞ্চলিক সংযোগ ও সহযোগিতা বাড়াতে তৃতীয় পক্ষের অংশগ্রহণসহ সিপিইসি সম্প্রসারণে নিযুক্ত থাকতেও সম্মত হয়েছে।

এ ছাড়া পাকিস্তান ও চীন উচ্চ স্তরের ব্যস্ততা এবং সংলাপ প্রক্রিয়া বাড়ানো এবং যোগাযোগের চ্যানেলগুলোকে আরও শক্তিশালী করার ব্যাপারে দুই পক্ষ সম্মত হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com