শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

এটা মন ছুঁয়ে গেল, খুব সুন্দর : শাহরুখ

সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে ‘পাঠান’। তার পরই ইউটিউবার এবং অভিনেতা ভুবন রামের সঙ্গে যৌথভাবে শাহরুখ অংশ নিয়েছেন একটি মজার ভিডিওতে। সেখানেই একে একে জানান, অনুরাগীদের বানানো কোন কোন ভিডিও মনে ধরেছে বলিউড তারকার।

‘পাঠান’ ছবির আকর্ষণ শুধু শাহরুখ খান নন। ‘বেশরম রং’ থেকে শুরু করে ‘ঝুমে জো পাঠান’ গানগুলোতে দীপিকার পারফরম্যান্স মুগ্ধ করেছে প্রায় সকলকে। সিনেমাটি মুক্তির পর থেকেই এর গানগুলো নজর কেড়েছে সবার। পাঠানের গানের সঙ্গে নেচে ভিডিও করছেন অনেকেই।

তেমন একটি ভিডিও দেখে মুগ্ধ স্বয়ং শাহরুখ। বৃহস্পতিবার ‘পাঠান’ নিয়ে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিলেন তিনি। তাদের ভিডিওতে জানালেন প্রতিক্রিয়া।

মীনা নামের এক বয়স্ক নারী ‘ঝুমে জো পাঠান’র সঙ্গে নেচে ভিডিও পোস্ট করেছিলেন। সেই ভিডিও ক্লিপ দেখে মৃদু হেসে শাহরুখ বলেন, এটা মন ছুঁয়ে গেল, খুব সুন্দর। ধন্যবাদ, মীনাজি এই গানে নাচার জন্য। আমি যদি এই নাচটা আগে দেখতাম, তাহলে আমি কখনই দীপিকাকে এই গানে নাচতে বলতাম না। আমি নিশ্চিত দীপিকাও কিছু মনে করত না’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com