শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

নায়িকা নয়, এবার ভিলেন শ্রাবন্তী

প্রথমবারের মত পর্দার ভিলেন হয়ে হাজির হতে যাচ্ছেন ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। রাজর্ষি দে পরিচালিত ‘সাদা রঙের পৃথিবী’ সিনেমায় নায়িকা নয়, ভিলেন হিসেবে দেখা যাবে তাকে। ছবিতে শ্রাবন্তীকে দেখা যাবে দ্বৈত চরিত্রে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, মুক্তি মণ্ডপ নামে একটি বিধবা আশ্রমকে কেন্দ্র করেই তৈরি হয়েছে সিনেমাটির প্রেক্ষাপট। সিনেমার একটি বড় অংশের শুটিং হবে বারাণসীতে।

ইতিমধ্যেই পুরো টিম নিয়ে সেখানে পৌঁছে গিয়েছেন পরিচালক। সেখানে বিশ্বনথের মন্দিরে শুরু হয়েছে সিনেমার শুটিং।

পরিচালকের ভাষ্যে, শ্রাবন্তী প্রতিভাবান শিল্পী। পর্দায় একজন মিষ্টি বা রোমান্টিক নায়িকা হিসাবেই দর্শকের কাছে বিশেষভাবে পরিচিত শ্রাবন্তী। এবার সেই ছকভাঙা চরিত্র থেকে বেরিয়ে শ্রাবন্তীর নতুন পরিচয় তৈরির চেষ্টা।

শ্রাবন্তী ছাড়াও সিনেমাতে অভিনয় করছেন অরিন্দম শীল, সৌরসেনী মৈত্র, দেবলীনা কুমার ও ঋতব্রত মুখোপাধ্যায় প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com