শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়েল আসছে?

শুক্রবার (২৪ মার্চ) সেই ইঙ্গিত করলেন ছবিটির অভিনেত্রী কারিনা কাপুর। ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা দিয়ে বিষয়টি সামনে এনেছেন তিনি। সম্প্রতি ‘থ্রি ইডিয়টস’-এর মুখ্য তিন চরিত্র আমির খান, আর মাধবন ও শারমান জোশির একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, তিনজন মিলে সংবাদ সম্মেলনে কথা বলছেন।

ভাইরাল হওয়া সেই ছবিটির সূত্র ধরেই কারিনা কাপুর বলেন, ‘আমি মাত্রই জানতে পারলাম যে, যখন ছুটি কাটাতে গিয়েছিলাম, ওই সময়ে এই তিনজন (আমির, মাধবন, শারমান) কিছু একটা করছে। এই প্রেস কনফারেন্সের ছবি চারদিকে ছড়িয়ে পড়েছে, যা আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিলো তারা। প্লিজ কেউ বলবেন না যে, এটা শারমানের ছবির প্রচারণা।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় তারা সিক্যুয়েল নিয়ে আসছে। কিন্তু শুধু তিনজন, আমাকে ছাড়া? আমার মনে হয় বোমান ইরানিও (থ্রি ইডিয়টসের প্রিন্সিপাল ভাইরাস) এটা জানে না। এখনই তাকে কল করছি, চলছেটা কী আসলে! এটা নিশ্চিত সিক্যুয়েল হতে যাচ্ছে!’

শুধু কারিনা নয়, বোমান ইরানিও এ বিষয়টি নিয়ে ভিডিও বার্তা দিয়েছেন। বার্তা দিয়েছেন ছবিটিতে আসল র‍্যাঞ্চোর ভূমিকায় অভিনয় করা জাভেদ জাফরিও। পরপর তিন তারকার এমন ভিডিও বার্তা দেখে দর্শক কৌতূহলের সাগরে ভাসছে। সবার মনেই প্রশ্ন, আসলেই কি ‘থ্রি ইডিয়টস’র দ্বিতীয় পর্ব আসছে?

যদিও এ বিষয়ে এখনও নির্মাতা রাজকুমার হিরানি কিংবা পর্দার তিন ইডিয়টস তথা আমির, মাধবন ও শারমান কিছুই বলেননি।

সূত্র: ইন্ডিয়া টুডে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com