শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ম্যানেজার আমার ওপর প্রতিশোধ নিয়েছিল : অমৃতা রাও

২০০২ সালে বলিউডে পা রাখেন অমৃতা রাও। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু দর্শক প্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ইশক ভিশক, ম্যায় হুঁ না, জলি এলএলবি প্রভৃতি।

সালমান খান অভিনীত আলোচিত সিনেমা ‘ওয়ান্টেড’। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন আয়েশা তাকিয়া। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমা বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। মজার ব্যাপার হলো, সিনেমাটিতে অভিনয়ের জন্য প্রথমে অমৃতা রাওকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সিনেমাটিতে অভিনয় করতে পারেননি তিনি।

কী কারণে অমৃতা রাও এমন সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিস্ময়কর তথ্য জানিয়েছেন অমৃতা।

ঘটনার বর্ণনা দিয়ে অমৃতা রাও টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘‘একদিন বিকালে শুটিং শেষে হোটেল তাজ বাঞ্জারার লবিতে ফিরেছি, ওই সময়ে প্রোডাকশনের এক ব্যক্তির সঙ্গে আমার ধাক্কা লাগে। তিনি বনি কাপুরের খুব ঘনিষ্ঠজন। ধাক্কা লাগার পর ওই ব্যক্তি বলেন, ‘হাই অমৃতা। আপনার শিডিউল জটিলতা না থাকতো তবে আপনি সালমান খানের সঙ্গে ‘ওয়ান্টেড’ সিনেমায় কাজ করতেন।’ আমি বিস্ময় ভরা চোখে তার দিকে তাকিয়ে বললাম, ‘আমাকে কখন ওয়ান্টেডের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল?’’

অমৃতার এই প্রশ্ন শুনে ওই ব্যক্তি বলেন— ‘অবশ্যই আপনাকে এ কাজের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি আপনার ম্যানেজারকে ডেকেছিলাম। কিন্তু তিনি বলেছিলেন, ওই সময়ে আপনার শিডিউল মেলানো কোনোভাবেই সম্ভব নয়।’

এসব শোনার পর অমৃতা রাও বলেন, ‘আমার হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছিল। আমি ভেঙে পড়েছিলাম। এত বড় একটি প্রস্তাব এসেছিল কিন্তু সে আমাকে জানায়নি। আমি যদি জানতাম অবশ্যই কাজটি করতাম। আমার প্রাক্তন ম্যানেজার আমার ওপর প্রতিশোধ নিয়েছিল।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com