শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

শর্ত মানতে নারাজ আদিল, ডিভোর্স চান রাখি

গত বছরের জুলাই মাসে দুবাইয়ে রাখি-আদিলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইসলাম ধর্ম গ্রহণ করে আদিলকে বিয়ে করেন রাখি। নাম পরিবর্তন করে হয়েছেন রাখি সাওয়ান্ত ফাতিমা।

এবার সংসার করা হলো না বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্তের। বিয়ের কথা প্রকাশ্যে আশার পর থেকে তারা স্বামী আদিলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে আসছেন তিনি। এবার জানালেন খুব শিগগির স্বামী আদিল ডুরানিকে ডিভোর্স দেবেন ।

এ ঘোষণা দেওয়ার এক মাস কাটতে না কাটতেই জানান, আদিলকে তিনি ডিভোর্স দেবেন না। এবার রাখি জানালেন, খুব শিগগির বিয়েবিচ্ছেদের আনুষ্ঠানিকতা চূড়ান্ত করবেন তিনি। ইন্ডিয়া টিভি এ খবর প্রকাশ করেছে।

জিমের বাইরে মিডিয়ার সঙ্গে আলাপকালে রাখি সাওয়ান্ত বলেন, ‘আমার সুখের রহস্য কী জানেন? আমি ডিভোর্সের পথে হাঁটছি। আমি এখন স্বাধীন হতে চাই। সে যাকে ইচ্ছা বিয়ে করতে পারে।’

বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন, পরকীয়া, অর্থ-গহনা চুরি এবং পণ নেওয়ার অভিযোগে স্বামী আদিল ডুরানির নামে মামলা করেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এ মামলায় আদিলকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে মাইসুরুর জেলে রয়েছেন আদিল। কিছু দিন আগে সেখান থেকে রাখি সাওয়ান্তকে ফোন করে রাখির কাছে ফিরে আসার সুযোগ চাইলে রাখি কিছু শর্ত জুড়ে দেন। কিন্তু সেসব শর্ত মানতে নারাজ আদিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com