বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘রয়্যাল’ বিষয়টা কি, আমি তা জানি না : নবাব কন্যা সারা

‘মানুষ যখন এটা (নবাব পরিবারের মেয়ে) ভাবে তখন আমার খুব হাসি পায়। আমি নিজেকে নবাব পরিবারের মেয়ে মনে করি না। মুম্বাইয়ের জুহুতে মায়ের সঙ্গে জীবনের অধিকাংশ সময় কাটিয়েছি। বান্দ্রার বাড়িতে বাবার সঙ্গে দেখা করতে যেতাম। আমি ছুটি কাটিয়েছি অন্ধ্রপ্রদেশ, হিমাচল, কেদারনাথ, জম্মু এবং কাশ্মীরে। ‘রয়্যাল’ বিষয়টা কি সত্যিকার অর্থে, আমি তা জানি না।’ সারা আলী খানের মন্তব্য।

বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির কন্যা সারা আলী খান। তার দাদি শর্মিলা ঠাকুর। দাদা পতৌদির শেষ নবাব মনসুর আলী খান। নবাব পরিবারের সন্তান হলেও নিজেকে তা ভাবেন না অভিনেত্রী সারা আলী খান। দ্য হিন্দুর সঙ্গে আলাপকালে এমনটাই জানান ‘কেদারনাথ’খ্যাত এই অভিনেত্রী।

২০০৪ সালে সাইফ আলী খান আর অমৃতা সিংয়ের বিয়েবিচ্ছেদ হয়। এরপর থেকে আলাদা থাকেন তারা। মেয়ে সারা আলী খান ও সারার ভাই ইব্রাহিম আলী খান, দুজনেই বড় হয়েছেন মা অমৃতা সিংয়ের কাছে।

সারা আলী খানের পরবর্তী সিনেমা ‘গ্যাসলাইট’। পবন কৃপলানি পরিচালিত সিনেমা প্রযোজনা করেছেন রমেশ তাওরানি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি, চিত্রাঙ্গদা সিং। আগামী ৩১ মার্চ ডিজনি + হটস্টারে মুক্তি পাবে এটি।

লক্ষ্মণ উতেকার পরিচালিত নাম ঠিক না হওয়া একটি সিনেমার শুটিং শেষ করেছেন সারা আলী খান। এতে তার বিপরীতে রয়েছেন ভিকি কৌশল। এছাড়াও এতে অভিনয় করেছেন—বিক্রান্ত ম্যাসি, চিত্রাঙ্গদা সিং প্রমুখ। তা ছাড়া হোমি আদাজানিয়ার ‘মার্ডার মোবারক’ সিনেমায় দেখা যাবে সারাকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com