শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মেয়েকে নিয়ে প্রথমবার ভারতে প্রিয়াঙ্কা

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া স্বামী সন্তান নিয়ে সংসার পেতেছেন যুক্তরাষ্ট্রে। এক বছর হলো তার কোলজুড়ে এসেছে কন্যা মালতি। এরমধ্যে একবার নিজে এসে ঘুরে গেছেন ভারত থেকে। কিন্তু মালতিকে আনেননি। এবার মেয়েকে কোলে নিয়ে স্বামী নিক জোনাসের হাত ধরে ভারতে এলেন প্রিয়াঙ্কা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

মুম্বাইয়ের কলিনা বিমানবন্দরে লেন্সবন্দি হয়েছেন দেশি গার্ল। গোলাপি রঙা থাই স্লিট স্কার্ট আর ক্রপ টপে ধরা দিয়েছেন লাস্যময়ী এ অভিনেত্রী। পাশে জিন্স আর হুডি জ্যাকেটে ক্যাজুয়াল লুকে নিক।

এদিন মালতির দেখা মিলল ছাই রঙা ফ্রকে। পাপারাৎজিদের ক্যামেরা থেকে মেয়েকে আড়াল করলেন না নিকিয়াঙ্কা। বরং মন খুলে পোজ দিলেন ছবির জন্য।

একরাশ ক্যামেরার ঝলকানি দেখে খানিক অপ্রস্তুত হয়ে পড়ে মালতি, তবে মেয়েকে সামলে নেন প্রিয়াঙ্কা। মালতিকে কোলে নিয়েই ছবির জন্য পোজ দিলেন অভিনেত্রী।

দীর্ঘদিন পর পিগি চপসের দেখা পেয়ে উচ্ছ্বসিত সকলেই। হাত নেড়ে চিত্র সাংবাদিকদের সঙ্গে অভিবাদন বিনিময় করেন প্রিয়াঙ্কা।

পিগি চপস এরইমধ্যে হলিউডে নিজের অবস্থান গড়ে তুলেছেন। কাজ করেছেন জ়্যাক এফ্রন, লিয়াম হেমসওয়ার্থ, অ্যাডাম ডিভাইন, রেবেল উইলসনের মতো তারকার সঙ্গে। বর্তমানে তিনি ব্যস্ত জনপ্রিয় সিরিজ ‘সিটাডেল’ নিয়ে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com