শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

দেবের সঙ্গে ফিনল্যান্ড অথবা মালদ্বীপে নীল সমুদ্র স্নান করেন রুক্সিণী

সম্প্রতি ‘নটি বিনোদীনি’ সিনেমার কাজ শেষ করেছেন রুক্সিণী। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। এ ছবির নির্মাতা রামকমল মুখোপাধ্যায়। এরইমধ্যে শোনা গেছে, পর্দায় জিতের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন এ নায়িকা।

তবে কোন ছবিতে তারা একসঙ্গে কাজ করতে চলেছেন, তা নিয়ে অফিসিয়ালি এখনও কিছু জানানো হয়নি। জিতের প্রযোজনা সংস্থা কিংবা রুক্মিণী মৈত্র, কারোর তরফেই কিছু জানানো হয়নি। তাই কী ঠিক ঘটতে চলেছে, তা জানে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

টলিউড সুপারস্টার দেবের সঙ্গে রুক্সিণী মৈত্রের সম্পর্কের কথা সবার জানা। মাঝেমাঝেই দুজনকে একসঙ্গে ফ্রেমবন্দী হতে দেখা যায়। কিছুদিন আগেই তারা ঘুর এসেছেন মালদ্বীপ থেকে।

দুজনেই সেখানে কাটানো রমাঞ্চকর মুহূর্তের স্থিরচিত্র প্রকাশ করছেন সামাজিক মাধ্যমে। তা দেখে নেটিজেনরাও বেশ আন্নদিত। শুভকামনা জানাচ্ছেন মন্তব্যের ঘরে। বিষয়টি চোখে পড়েছে রুক্সিণীর মা মধুমিতা মৈত্রেরও।

তবে প্রেমিক দেবের সঙ্গে মেয়েকে দেখে এড়িয়ে যাননি তিনি। বরং মন্তব্য করে জানিয়েছেন শুভকামনা। তিনি লিখেছেন, ‘এভাবেই আশীর্বাদধন্য হয়ে থেকো।’ রুক্মিণী ও দেবের প্রেম ইন্ডাস্ট্রিতে কোনো নতুন তথ্য নয়। মাঝেমধ্যেই ঘুরতে বেরিয়ে পড়েন তারা। ফাঁক পেলেই কখনও ফিনল্যান্ডের আলো, আবার কখনও বা মালদ্বীপে নীল সমুদ্র টানে তাদের। তাদেরকে এখানে স্নান করতেও দেখা যায় মাঝে মধ্যে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com